ইস্টার সানডে বোমা হামলায় ১৫ জনের সাজা দিলো শ্রীলঙ্কার আদালত

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৭

শ্রীলঙ্কায় ২০১৯ সালে ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলার মামলায় ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির হাইকোর্ট। ভয়াবহ সেই হামলায় ২৭০ জন নিহত ও ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। মামলাটিতে মূল পরিকল্পনাকারী হিসেবে প্রসিকিউশন চিহ্নিত নাউফার মৌলভীসহ এই ১৫ জন দোষী সাব্যস্ত হলেও বেকসুর খালাস পেয়েছেন ৯ জন।

২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর শ্রীলঙ্কায় এটিই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে সমন্বিত ওই হামলায় নিহতদের মধ্যে ৪৫ জন বিদেশি নাগরিক ছিলেন। হামলায় অংশ নেওয়া সব আত্মঘাতী হামলাকারী ঘটনাস্থলেই প্রাণ হারায়। দেশটির মুসলিম সম্প্রদায়ের ২৫ জন অভিযুক্তের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসবাদের ষড়যন্ত্র ও অস্ত্র রাখার মতো ২৩ হাজারেরও বেশি অপরাধের অভিযোগ আনা হয়। বিচারে ২,৩০০ জনেরও বেশি সাক্ষী সাক্ষ্য দেন এবং আলামত হিসেবে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়।

হামলা রোধে ব্যর্থতার জন্য শুরু থেকেই কর্তৃপক্ষীয় গোয়েন্দা চরম গাফিলতির বিষয়গুলো সামনে আসে। ভারত থেকে আসা আগাম সতর্কবার্তা সঠিক স্থানে না পৌঁছানো এবং জাতীয় নিরাপত্তার ব্যর্থতার দায়ে ২০২৩ সালে দেশটির সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনাকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। গত মাসেও দুই সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে অপরাধমূলক অবহেলার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়।

চলতি রায়ের পাশাপাশি সাবেক গোয়েন্দা প্রধান সুরেশ সালেকে ঘিরেও তদন্ত চলছে, যিনি এই হামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত। ২০২৩ সালে ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ৪-এর এক প্রামাণ্যচিত্রে রাজাপাকসে পরিবারের রাজনৈতিক সুযোগ সুবিধার জন্য এই হামলা ঘটতে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। তবে ফেব্রুয়ারিতে গ্রেফতার হওয়া সালে এবং ওই হামলার পর নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়ে ক্ষমতায় আসা সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে উভয়েই এসব অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া গোটাবায়া রাজাপাকসে আদালতের কাছে তার গ্রেফতার এড়াতে আবেদন করেছেন।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ড্রোন হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালু
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে আগ্রহী যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার