এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ১৪:১৪ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৪:১৪

যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে দেশটির ঐতিহ্যবাহী নির্মাতাদের বাজার অংশীদারত্ব আরও কমছে। এশীয় গাড়ি নির্মাতাদের ক্রমবর্ধমান বিক্রির কারণে চাপের মুখে পড়েছে জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেলান্টিস। এর মধ্যে চীনা গাড়ি নির্মাতারা যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পেলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

কক্স অটোমোটিভের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ চার্লি চেসব্রো বলেন, যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে বিক্রির প্রবৃদ্ধি মূলত এশীয় গাড়ি নির্মাতাদের হাত ধরে হচ্ছে। তার হিসাবে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি বিক্রির অর্ধেকের বেশি এশীয় ব্র্যান্ডগুলোর দখলে থাকতে পারে। টানা দ্বিতীয় প্রান্তিকে এমনটা হতে যাচ্ছে। এতে দেশটির বাজারে এশীয় ব্র্যান্ডগুলোর অংশীদারত্ব রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছাবে।

অন্যদিকে ডেট্রয়েটের ঐতিহ্যবাহী বিগ থ্রি জেনারেল মোটরস (জিএম), ফোর্ড এবং এফসিএ-স্টেলান্টিস মিলিয়ে বাজার অংশীদারত্ব ৩৬ শতাংশের কিছু বেশি হতে পারে। এটি রেকর্ডের সর্বনিম্ন।

চেসব্রো বলেন, এর অন্যতম কারণ এশীয় কোম্পানিগুলোর হাইব্রিড গাড়িতে উল্লেখযোগ্য সুবিধা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হওয়ায় আরও বেশি ক্রেতা হাইব্রিড গাড়ির দিকে ঝুঁকছেন। 

যুক্তরাষ্ট্রে মোট বিক্রিতে এখনও শীর্ষে রয়েছে জিএম। তবে দ্রুত ব্যবধান কমিয়ে আনছে জাপানের টয়োটা। কক্স অটোমোটিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে জিএমের অংশীদারত্ব ছিল ১৭ দশমিক ৪ শতাংশ। চলতি বছরের প্রথম নয় মাসে তা কমে হয়েছে ১৬ দশমিক ৭ শতাংশ। একই সময়ে টয়োটার বাজার অংশীদারত্ব ১৫ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ১৫ দশমিক ৬ শতাংশ হয়েছে।

তৃতীয় প্রান্তিকে জিএমের গাড়ি বিক্রি ৫ দশমিক ৫ শতাংশ কমে ৬ লাখ ৭০ হাজার ৯৭৪ ইউনিটে দাঁড়িয়েছে। বিপরীতে টয়োটার বিক্রি ০ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ৬ লাখ ৩৩ হাজার ২২৩ ইউনিট। ফোর্ড ও দক্ষিণ কোরিয়ার হুন্দাই-কিয়ার ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় অবস্থানে থাকা ফোর্ডের বিক্রি ও বাজার অংশীদারত্ব কমেছে। চতুর্থ অবস্থানে থাকা হুন্দাই-কিয়ার বিক্রি ও বাজার অংশীদারত্ব বেড়েছে।

কক্স অটোমোটিভ একপর্যায়ে পূর্বাভাস দিয়েছিল, হুন্দাই-কিয়ার বিক্রি বাড়ার কারণে ফোর্ড শিগগিরই চতুর্থ অবস্থানে নেমে যেতে পারে। তবে হুন্দাই-কিয়ার বিক্রি প্রত্যাশার মতো বাড়েনি। ফলে তৃতীয় অবস্থান ধরে রেখেছে ফোর্ড। গত সেপ্টেম্বরের মাঝামাঝি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সড়কে চীনা গাড়ি চলাচলের বিষয়ে তিনি আপত্তি করবেন না, যদি চীনা গাড়ি নির্মাতারা যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে এবং সেখানে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান করে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের আগে এই মন্তব্য করেন ট্রাম্প। এক দশকেরও বেশি সময় পর এটি ছিল শির প্রথম হোয়াইট হাউস সফর। ট্রাম্পের মন্তব্যের পর গাড়ি নির্মাতা, যন্ত্রাংশ উৎপাদক ও ডিলারদের প্রতিনিধিত্বকারী লবিস্টরা দ্রুত প্রতিক্রিয়া জানান। তারা ট্রাম্পকে চীনা গাড়ি নির্মাতাদের যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি, আমদানি বা উৎপাদনের পথ বন্ধ রাখার আহ্বান জানান।

মবিলিটি গ্লোবালের বিশেষজ্ঞ পিটার নাগলের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, বিওয়াইডি, জিলি ও এসএআইসির মতো চীনা গাড়ি নির্মাতারা এখন থেকে ২০৩৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৭ লাখ পর্যন্ত গাড়ি বিক্রি করতে পারে। এটি দেশটির মোট গাড়ির বাজারের প্রায় ১১ শতাংশ। যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি আমদানি সরাসরি নিষিদ্ধ নয়। তবে বিভিন্ন দেশের আরোপ করা শাস্তিমূলক শুল্ক ও ট্যারিফের কারণে এসব গাড়ি আমদানি অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে।

শিল্প পর্যবেক্ষকদের মতে, এসব শুল্কের কারণে ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও লাতিন আমেরিকার মতো বাজারে কম দামের চীনা গাড়ির যে ব্যাপক প্রবেশ ঘটেছে, যুক্তরাষ্ট্রে এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি।

সূত্র: এএফপি

/এসএইচএম/
সম্পর্কিত
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, সব জেলায় দুর্যোগ ঘোষণা
অ্যানথ্রপিক কেন হিন্দু সন্ন্যাসীকে ডেকেছিল, কী হয়েছিল আলোচনা
মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে, দূতাবাসের সতর্কবার্তা
সর্বশেষ খবর
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করায় সমালোচনা
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করায় সমালোচনা
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ