হোয়াইট হাউসের লনে দুধ দিত যে গাভী, তাকে একদিন চুরি করে নিয়ে গেলেন এক শিক্ষক!

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১

যুক্তরাষ্ট্রের ইতিহাসের অনেক গল্পই আবর্তিত হয়েছে ভাষণ, বিতর্ক কিংবা রাষ্ট্রীয় সান্ধ্যভোজকে ঘিরে। তবে দেশটির হোয়াইট হাউসের ইতিহাসে এমন এক অদ্ভুত অধ্যায় রয়েছে, যা রাজনীতির নয়, বরং দুধের! রিপলি’স বিলিভ ইট অর নট!-এর তথ্যানুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড ট্যাফটের আমলের অন্যতম আলোচিত বাসিন্দা কোনও রাজনীতিবিদ, কূটনীতিক কিংবা গৃহপালিত কুকুর ছিলেন না; সেটি ছিল ‘পলিন ওয়েন’ নামের এক গাভী।

ট্যাফট যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন বাজারে দুধ কেনা আজকের মতো সহজ ছিল না। তা ছাড়া প্রেসিডেন্সিয়াল পরিবারের জন্য টাটকা দুধ ও মাখনের নির্ভরযোগ্য উৎস হিসেবে গাভী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। হোয়াইট হাউসে এসে ট্যাফট পরিবার প্রথমে ‘মুলি উলি’ নামের একটি গাভী এনেছিল। তবে অতিরিক্ত ওট বা বার্লি জাতীয় খাবার খেয়ে মুলি উলি মারা যায় বলে ধারণা করা হয়। পরে উইসকনসিন থেকে আনা খাঁটি হোলস্টেইন-ফ্রিজিয়ান জাতের গাভী ‘পলিন ওয়েন’ সেই স্থান দখল করে।

পলিন ওয়েন দ্রুতই হোয়াইট হাউসে তার দায়িত্ব বুঝে নেয়। সেরা সময়ে সে দিনে প্রায় আট গ্যালন দুধ দিত, যা প্রেসিডেন্ট পরিবারের প্রয়োজন মিটিয়েও উদ্বৃত্ত থাকত। অবস্থা এমন দাঁড়ায় যে, হোয়াইট হাউসে আসা অতিথিরা প্রতিটি ৫০ সেন্ট দিয়ে প্রেসিডেন্ট ভবনের এই খাঁটি দুধ কিনে নিতে পারতেন।

হোয়াইট হাউসের লনে দুধ দিত যে গাভী, তাকে একদিন চুরি করে নিয়ে গেলেন এক শিক্ষক!

খুব দ্রুতই মার্কিন প্রচারমাধ্যমের নজর কাড়ে পলিন। ন্যাশনাল জার্নাল মাত্র দুই বছরে তাকে নিয়ে ২০টি খবর প্রকাশ করে। অনেক সময় প্রেসিডেন্ট ট্যাফট নিজে কোনও ডেইরি এক্সপো বা প্রদর্শনীতে উপস্থিত হতে না পারলে দূত হিসেবে পলিনকেই সেখানে পাঠানো হতো।

একবার ওয়াশিংটনের বাইরে প্রদর্শনীতে যাওয়ার পথে পলিনকে বহনকারী ট্রেন থেকে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আতঙ্কিত হোয়াইট হাউস থেকে টেলিগ্রামে বার্তা পাঠানো হতে থাকে। দ্য টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, জবাইখানায় মৃত্যুর মুখোমুখি হওয়ার ঠিক আগমুহূর্তে কসাইয়ের হাত থেকে অলৌকিকভাবে উদ্ধার করা হয় পলিনকে।

পলিনের জনপ্রিয়তা এতটাই বেড়েছিল যে, একবার এক শিক্ষক চুরি করে হোয়াইট হাউসের লনে ঢুকে পলিনের দুধ দোহন করে নিয়ে যান! তবে হোয়াইট হাউসের ব্যস্ত জীবনের চাপ পলিনের স্বাস্থ্যে প্রভাব ফেলতে শুরু করলে তাকে রাজকীয়ভাবে উইসকনসিনের একটি খামারে অবসরে পাঠানো হয়। পরবর্তীতে তার গলার ঘণ্টাটি প্রেসিডেন্সিয়াল পেট মিউজিয়ামে সংরক্ষণ করা হয়।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধ বন্ধে পুতিনের সহায়তার প্রস্তাব, যা বললেন পেজেশকিয়ান
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
সাদা নয়, গোলাপি বালির সৈকত! জানেন কোথায় আছে এমন বিচ?
সর্বশেষ খবর
স্বজন পরিচয়ে সখ্য, এরপর মায়ের কোল থেকে নবজাতক চুরি
স্বজন পরিচয়ে সখ্য, এরপর মায়ের কোল থেকে নবজাতক চুরি
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
রহস্যময় দুর্গ থেকে জলপ্রপাত, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরা সিমডেগা
রহস্যময় দুর্গ থেকে জলপ্রপাত, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরা সিমডেগা
মোহামেডানের খেলার সময় ও ভেন্যু বদলে গেলো!
মোহামেডানের খেলার সময় ও ভেন্যু বদলে গেলো!
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি