মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১৬:১২ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৬:১২

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম আইনপ্রণেতা। নাগরিক অধিকার, স্বাস্থ্যসেবা এবং গাজায় চলমান গণহত্যার মধ্যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শর্তহীন সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে প্রচার চালিয়ে এই প্রার্থীরা এই ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এসেছে, যেখানে রিপাবলিকানদের হারিয়ে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষের নিয়ন্ত্রণ দখল করেছে।

আবদুল এল-সাইয়েদ (মিশিগান)

৪২ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ সাবেক রিপাবলিকান প্রতিনিধি মাইক রজার্সকে হারিয়ে প্রথম মুসলিম হিসেবে মার্কিন সিনেটর নির্বাচিত হয়েছেন। চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সাইয়েদ অবসরপ্রাপ্ত সিনেটর গ্যারি পিটার্সের আসনে জয়ী হন। নির্বাচনি প্রচারণাকালে তিনি রিপাবলিকান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় আক্রমণের শিকার হন। সাইয়েদ ইসরায়েলে যুক্তরাষ্ট্রের শর্তহীন অস্ত্র হস্তান্তরের সমালোচনা করেন এবং গাজায় ইসরায়েলি অভিযানকে গণহত্যা বলে আখ্যা দেন।

আদম হামাভি (নিউ জার্সি)

৫৬ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী আদম হামাভি নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান গ্রেগ মেলেকে হারিয়ে প্রথম মুসলিম প্রতিনিধি হিসেবে রাজ্যটির প্রতিনিধিত্ব নিশ্চিত করেন। তিনি একজন প্লাস্টিক সার্জন, অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক চিকিৎসক ও ইরাক যুদ্ধের প্রবীণ সৈনিক। ২০২৪ সালে তিনি গাজার ইউরোপীয় হাসপাতালে সেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।

দারিওলাইজা অ্যাভিলা শ্যাভালিয়ার (নিউ ইয়র্ক)

নিউ ইয়র্ক থেকে জয়ী এই ডেমোক্র্যাট প্রার্থী একজন নাগরিক অধিকার বিষয়ক গবেষক ও ইসলাম ধর্মে ধর্মান্তরিত ডেমোক্র্যাট। জুনের প্রাথমিক নির্বাচনে দীর্ঘদিন দায়িত্ব পালন করা প্রতিনিধি আদ্রিয়ানো এস্পাইলাতকে পরাজিত করার পর মূল নির্বাচনে তিনি ৮৫ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন।

সিনেট ও প্রতিনিধি পরিষদে নতুন তিনজনের পাশাপাশি পূর্বের চার মুসলিম আইনপ্রণেতাও পুনর্বিনাচিত হয়েছেন:

রশিদা তালিব (মিশিগান): প্রতিনিধি পরিষদের একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান সদস্য রশিদা তালিব রাজ্যটির ১২তম আসন থেকে রিপাবলিকান জেমস হুপারকে হারিয়ে পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন।

ইলহান ওমর (মিনেসোটা): মিনেসোটার ৫ম আসন থেকে রিপাবলিকান জন নাগেল ও স্বতন্ত্র প্রার্থী ডিভেল জ্যাকসনকে হারিয়ে পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন প্রথম সোমালি-আমেরিকান প্রতিনিধি ইলহান ওমর।

আন্দ্রে কার্সন (ইন্ডিয়ানা): ২০০৮ সাল থেকে দায়িত্ব পালন করা কার্সন প্রতিনিধি পরিষদের সবচেয়ে দীর্ঘমেয়াদি মুসলিম আইনপ্রণেতা। তিনি ইন্ডিয়ানাপোলিস-ভিত্তিক ৭ম আসন থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন।

লতিফা সাইমন (ক্যালিফোর্নিয়া): ক্যালিফোর্নিয়ার ১২তম আসন থেকে বিজয়ী হয়ে নিজের পদ ধরে রেখেছেন ডেমোক্র্যাট লতিফা সাইমন।

এছাড়া ক্যালিফোর্নিয়ার আরেকটি আসন থেকে প্রার্থী হওয়া মুসলিম প্রার্থী আয়েশা ওয়াহাব ভোট গণনায় শুরুর দিকে এগিয়ে রয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
কমান্ডারদের ওপর হামলা হলে ‘শত্রু নেতাদের’ হত্যার হুমকি ইরানের
এল-সাইয়েদের স্ত্রী কে এই সারাহ জুকাকু, ভারতীয় যোগসূত্র কী?
টেক্সাস আইনসভার প্রথম হিন্দু ও ইন্ডিয়ান-আমেরিকান নারী বিধায়ক পূজা শেঠি
সর্বশেষ খবর
ভুটানকে হারিয়ে হামজার জন্য পথটা সহজ করতে চায় বাংলাদেশ
ভুটানকে হারিয়ে হামজার জন্য পথটা সহজ করতে চায় বাংলাদেশ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
কমান্ডারদের ওপর হামলা হলে ‘শত্রু নেতাদের’ হত্যার হুমকি ইরানের
কমান্ডারদের ওপর হামলা হলে ‘শত্রু নেতাদের’ হত্যার হুমকি ইরানের
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত