আসছে হ্যারি পটার সিরিজের নতুন বই

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৮ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৮

হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজি আরও বড় হচ্ছে। জনপ্রিয় এই জাদুর জগতে ২০২৭ সালে দুটি নতুন বই আসছে বলে নিশ্চিত করেছেন লেখক জে কে রাওলিং। মূল কাহিনির সপ্তম ও শেষ উপন্যাস 'ডেথলি হ্যালোজ' শেষ হওয়ার প্রায় দুই দশক পর এই সংযোজন।

বছর পেরিয়ে গেলেও ফ্র্যাঞ্চাইজিটির জনপ্রিয়তা কমেনি। সিনেমা, থিম পার্ক এবং এবার এইচবিও ম্যাক্সের বহুল প্রতীক্ষিত টিভি সিরিজের কল্যাণে নতুন নতুন ভক্ত তৈরি হচ্ছে।

রাওলিং জানিয়েছেন, ২০২৭ সালের ২৩ ফেব্রুয়ারি ভক্তরা নতুন দুটি বই হাতে পাবেন। সিরিজের প্রথম সিজন শেষ হওয়ার কয়েক সপ্তাহ পরই বই দুটি বাজারে আসছে। বই দুটি ‘পকেট পটার্স লিটল গাইডস টু দ্য হ্যারি পটার স্টোরিজ’ সিরিজের অংশ। এটি হগওয়ার্টসের আলোচিত চরিত্রদের নিয়ে সচিত্র সংগ্রহযোগ্য বইয়ের সিরিজ।

প্রথম বইটির নাম ‘পকেট পটার্স: প্রফেসর ম্যাকগোনাগল’। এতে হগওয়ার্টসের আলোচিত এই শিক্ষকের গল্প নতুন করে তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রে চরিত্রটিতে অভিনয় করেছেন ডেম ম্যাগি স্মিথ। আসন্ন এইচবিও ম্যাক্স সিরিজে তিনি ভূমিকায় জ্যানেট ম্যাকটির। বইটির প্রচ্ছদ এঁকেছেন ন্যাটালি স্মিথ। সিরিজের আগের কিস্তিগুলোর মতো এতেও থাকবে চরিত্রটিকে নিয়ে নানা তথ্য, উক্তি ও মজার ইস্টার এগ।

দ্বিতীয় বইটির নাম ‘পকেট পটার্স: ফ্রেড অ্যান্ড জর্জ ওয়েসলি’। এখানে কেন্দ্রীয় চরিত্র দুই যমজ ভাই। বইটির প্রচ্ছদ এঁকেছেন হেলেন ব্র্যাডি। এতে ফ্রেড ও জর্জের সবচেয়ে মজার দুষ্টুমিগুলো আবার ফিরে দেখা যাবে। হগওয়ার্টসের গোপন পথ সম্পর্কে তাদের অদ্ভুত জ্ঞানের বিষয়েও জানা যাবে।

প্রতিটি বইয়ে ৩২ পৃষ্ঠা থাকছে। হার্ডকভার বই দুটি সিরিজের অষ্টম ও নবম কিস্তি। এর আগে এই সিরিজে হ্যারি পটার, রন উইজলি, হারমায়োনি গ্রেঞ্জার, প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর, লুনা লাভগুড, রুবিয়াস হ্যাগ্রিড ও গৃহভৃত্য এলফ ডবিকে নিয়ে বই এসেছে। আগের সাতটি কিস্তির মতো নতুন দুটি বইও লিখেছেন রাওলিং। মূল হ্যারি পটার সিরিজও তারই লেখা। বই দুটি এখন প্রি-অর্ডার করা যাচ্ছে।

যুক্তরাজ্যে বই দুটি ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে। তবে যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে ২ মার্চ থেকে। এদিকে এইচবিও ম্যাক্সে হ্যারি পটার সিরিজের প্রিমিয়ার হবে ২০২৬ সালের ২৫ ডিসেম্বর।

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত প্রেমিকার
অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত প্রেমিকার
উপস্থাপিকা রাবিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আটক স্বামী
উপস্থাপিকা রাবিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আটক স্বামী
আসছে হ্যারি পটার সিরিজের নতুন বই
আসছে হ্যারি পটার সিরিজের নতুন বই
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?