বিদায়ী ভাষণে এমপি প্রেমিকাকে বললেন, ‘উইল ইউ ম্যারি মি?’

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১৫:০৬ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৫:০৮

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) পার্লামেন্টে বিদায়ী ভাষণ দেওয়ার সময় দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিয়েছেন লিবারেল পার্টির এমপি জর্ডান লেন। বৃহস্পতিবারের এই আবেগঘন মুহূর্তে তার সঙ্গী নাটালি বিয়ের প্রস্তাবে সম্মতি জানান।

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পর পার্লামেন্টে নিজের বিদায়ী ভাষণ দিচ্ছিলেন রাইড আসনের এই এমপি। ভাষণের একপর্যায়ে তিনি গ্যালারিতে বসে থাকা ১০ বছরের বেশি সময়ের সঙ্গী নাটালির উদ্দেশে কথা বলেন। লেন বলেন, স্পিকার, রাইডের সদস্য হিসেবে আমার শেষ প্রশ্নটি আমার প্রিয় মানুষ নাটালির জন্য।

এ সময় পার্লামেন্ট কক্ষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিস্ময় ছড়িয়ে পড়ে। লেন হাসিমুখে একটি আংটি বের করে নাটালিকে প্রশ্ন করেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ কক্ষে উপস্থিত সদস্যরা করতালি ও উল্লাসে ফেটে পড়েন। এরপর নাটালির কাছে গিয়ে তার আঙুলে আংটি পরিয়ে দেন লেন এবং তাকে চুমু খান। পরে তিনি বলেন, হ্যানসার্ডের নথিতে উল্লেখ করতে চাই, তিনি হ্যাঁ বলেছেন।

জবাবে নিউ সাউথ ওয়েলসের আইনসভা স্পিকার গ্রেগ পাইপার মন্তব্য করেন, ৫৮তম পার্লামেন্ট ‘ভালোবাসার পার্লামেন্ট’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের এক মাসেরও কম সময় আগে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন লেন। বিদায়ী ভাষণে তিনি এ সিদ্ধান্তকে বড় একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, তবে সবচেয়ে কঠিন বিষয় পদক্ষেপ নেওয়া নয়, বরং সেটি ব্যাখ্যা করা। হৃদয় দিয়ে অনুভব করা যায়, এমন বিষয় মাথা দিয়ে কীভাবে প্রকাশ করা যায়?

লেন আরও বলেন, আমার হৃদয় জানে, এই পদক্ষেপ সঠিক। কারণ এর পেছনে রয়েছে এমন একটি মূল্যবোধ, যা আমি বহু বছর ধরে আক্ষরিক অর্থেই বুকে ধারণ করে আসছি ভালোবাসা। তার ভাষায়, ভালোবাসা ভেতরে প্রবল আবেগ নিয়ে জ্বলে এবং অনেক সময় এর যুক্তি বোঝা কঠিন। অনেক দিক থেকেই এটি রাজনীতির মতো।

সূত্র: উইয়ন নিউজ

 

 

/এসএইচএম/
সম্পর্কিত
ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন
হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সবচেয়ে উঁচু ভবন
কী, কেন, কীভাবে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্যও যেকারণে সতর্কবার্তা
সর্বশেষ খবর
মীরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ সদস্য
মীরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ সদস্য
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গুজরাটে কেন অটো চালাচ্ছেন নরওয়ের মেয়র?
গুজরাটে কেন অটো চালাচ্ছেন নরওয়ের মেয়র?
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন