হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সবচেয়ে উঁচু ভবন

আন্তর্জাতিক ডেস্ক 
২০ নভেম্বর ২০২৬, ১২:০৩ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:০৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার হামলায় ভবনটির কয়েকটি তলার জানালা ও বাইরের আবরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

পিআইএফ টাওয়ার সৌদি আরবের রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনা ও বিনিয়োগ প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দফতর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত ছবিতে ভবনটিকে পিআইএফ টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে।

হামলায় পিআইএফ টাওয়ারের সাত ও আটতলার জানালা ভেঙে যায়। ভবনটির বাইরের ধাতব আবরণের কিছু অংশও বেঁকে গেছে। গত দুই সপ্তাহের কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক এলাকায় এটি দ্বিতীয় বড় হামলা। এর আগে গত ৮ নভেম্বর হুথিদের হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হামলার পর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, রিয়াদের দিকে আসা ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়েছে।

সূত্র: রয়টার্স

/এএস/ 
সম্পর্কিত
কী, কেন, কীভাবে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্যও যেকারণে সতর্কবার্তা
পেন্টাগন কর্মকর্তা হলেন যুক্তরাষ্ট্রের নতুন সাইবার নিরাপত্তা প্রধান
বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা-অগ্নিসংযোগ, উদ্বেগ-আতঙ্ক
সর্বশেষ খবর
শীতের আমেজে মহারাষ্ট্রের পাহাড়-ঝরনার অপূর্ব ঠিকানা মালশেজ ঘাট
শীতের আমেজে মহারাষ্ট্রের পাহাড়-ঝরনার অপূর্ব ঠিকানা মালশেজ ঘাট
তারেক রহমানের রাজনীতির মৌলিক লক্ষ্য ‘সবার আগে বাংলাদেশ’: মাহদী আমিন
তারেক রহমানের রাজনীতির মৌলিক লক্ষ্য ‘সবার আগে বাংলাদেশ’: মাহদী আমিন
বিশ্ব শিশু দিবস: শিশুদের সঙ্গে দিনটি কাটাবেন যেভাবে
বিশ্ব শিশু দিবস: শিশুদের সঙ্গে দিনটি কাটাবেন যেভাবে
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট