দ.কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে সাপ ছেড়ে দেওয়ার অভিযোগ উ.কোরিয়ার

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৬, ১৬:৪৭আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৬:৫১

দ.কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে সাপ ছেড়ে দেওয়ার অভিযোগ উ.কোরিয়ার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে সাপ ছেড়ে দেওয়ার অভিযোগ এনেছে উত্তর কোরিয়া। এর ফলে দেশটি সীমান্ত রক্ষীদের সাপগুলো ধরার নির্দেশ দিয়েছে। সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে দেশটির সেনাবাহিনীকে বলা হয়েছে, চীন সীমান্তের রাইয়্যাংগ্যাং অঞ্চলে অসময়ে বিপুল সংখ্যক সাপের উপস্থিতির পেছনে দক্ষিণ কোরিয়ার একটি গোয়েন্দা সংস্থা জড়িত।

ওই প্রদেশের একটি সূত্র মতে, এই মাসের শুরুতে সীমান্ত রক্ষীদের সাপ ধরার নির্দেশ দেওয়া হয়েছে। ইয়ালু নদীর তীর পার হওয়ার আগে এ নির্দেশ দেওয়া হয়।

সূত্র আরও জানায়, পিয়ংইয়ংয়ের মতে এর পেছনে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জড়িত। উত্তর কোরিয়ার সেনাদের মধ্যে একতা ভেঙে দিতে এ পদক্ষেপ নিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

তবে এ বিষয়টি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর অনেকেই মেনে নিতে পারছেন না। তাদের অনেকের মতে, তিন বছরের বাচ্চাও বিশ্বাস করবে না যে দক্ষিণ কোরিয়া প্রোপাগান্ডা লিফলেট ও সিডির পরিবর্তে সাপ দিয়ে আক্রমণ করবে।

সাপ ছেড়ে দেওয়ার পেছনে দক্ষিণ কোরিয়া জড়িত থাকা নিয়ে দ্বিধা ও সংশয় থাকলেও উত্তর কোরিয়া জননিরাপত্তা মন্ত্রণালয় দেশটির জনগণের প্রতি সাপ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের