নেপালের মধ্যাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ২১

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৬, ১৪:৩১আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৪:৩১

নেপালের মধ্যাঞ্চলে এক যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২১ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে চিতওয়ান জেলার নারায়ণগড়-মুগলিং সড়কে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বাসটিতে মোট ৪১জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।

চিটওয়ান জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বিনোদ কুমার সিং জানান, বাসটি রৌটাহাট থেকে পর্যটন শহর পোখারাতে যাচ্ছিল। পথে স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে সড়ক থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়।  দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত সপ্তাহে সেন্ট্রাল নেপালে আরেকটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৩ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছিলেন। বাসটি পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছিল। সূত্র: সিএনএন।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম