পাকিস্তানে জুমার নামাজে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৯

পাকিস্তানে জুমার নামাজে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ পাকিস্তানের পেশাওয়ারে একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। শুক্রবার পেশাওয়ারের মোহমান্দ এজেন্সির আনবার তেহশিল মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় প্রাথমিকভাবে অন্তত ২৩ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আত্মঘাতী হামলাকারী মসজিদের বারান্দায় বোমাটির বিস্ফোরণ ঘটায়।

তবে অপর পাকিস্তানি সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস নিহতের সংখ্যা ২৫ বলে জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনও জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। প্রাথমিকভাবে হামলা ও হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের স্থানীয় হাসপালাতে নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার একই এলাকায় গ্রেনেড হামলায় এক নারী নিহত হন। আর এ মাসের শুরুতে আদালত প্রাঙ্গণে বোমা হামলায় ১৪ জন নিহত ও ৫২ জন আহত হন। সূত্র: ডন, ট্রিবিউন এক্সপ্রেস।

/এএ/

 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান