‘ঈশ্বরের’ সঙ্গে কথা বলার দাবি করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট দুয়ার্তে!

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৬, ১৬:৩৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৭:৪৪

জাপানে রদ্রিগো দুয়ার্তে ফিলিপাইনের ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে দাবি করেছেন তিনি ‘ঈশ্বরের’ সঙ্গে কথা বলেছেন। ‘ঈশ্বর’ তাকে বলেছেন, খারাপ ভাষা ব্যবহার না করতে এবং তিনি ‘ঈশ্বর’কে প্রতিশ্রুতি দিয়েছেন কথা বলার সময় আর খারাপ শব্দ ব্যবহার করবেন না। জাপান সফর শেষে দেশে ফিরে এ কথা জানান দুয়ার্তে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দাবাও শহরে অবতরণের পর দুয়ার্তে বিমানবন্দরে সাংবাদিকদের জানান, বিমান ভ্রমণের সময় ঈশ্বর তাকে আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেন, ‘বিমানে আমি একটি কণ্ঠকে বলতে শুনি, খারাপ ভাষা ব্যবহার করো না; তাহলে মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়বে। ফলে আমি খারাপ ভাষার ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি দেই।’

দুয়ার্তে জানান, তিনি ঈশ্বরে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি গালি, খারাপ ভাষা ব্যবহার করবেন না। তিনি বলেন, ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতি ফিলিপাইনের জনগণের প্রতিও প্রতিশ্রুতি।

অবশ্য তিনি জানিয়েছেন, তার প্রতিশ্রুতি একটা সীমা থাকবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা রাজনৈতিক বিরোধিদের বিষয়ে এ প্রতিশ্রুতি রক্ষা করবেন কি না সময়ই বলে দেবে।

পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আক্রমণাত্মক ও খারাপ ভাষায় দেওয়া বক্তব্যের ফলে দেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন দুয়ার্তে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বেশ্যার ছেলে এবং ইউরোপীয় ইউনিয়নকে ভণ্ডামিপূর্ণ, জাতিসংঘ ছেড়ে দেওয়ার হুমকি এবং ৩০ লাখ মাদকাসক্তকে সানন্দে হত্যা করবেন বলে নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন দুয়ার্তে। সূত্র: বিবিসি।

/এএ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম