পাকিস্তানে পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৬, ১৩:৩৭আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৩:৩৭

পাকিস্তানে পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুর্নীতির বিচারের দাবিতে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)-এর শোভাযাত্রা কর্মসূচি সংঘর্ষে রূপ নেয়। সোমবার পিটিআই কর্মীরা পেশাওয়ার থেকে ইসলামাবাদের এগিয়ে আসার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের টিয়ারশেলের আঘাতে পিটিআইয়ের এক কর্মীর মৃত্যু হয়।

আলোচিত পানামা পেপারসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবারের নাম ওঠার পর দুর্নীতির বিচারের দাবিতে কর্মসূচি পালনের ঘোষণা দেয় পিটিআই। রাজধানী ইসলামাবাদে ২ নভেম্বর প্রতিবাদ সমাবেশ করবে পিটিআই। এ কর্মসূচির বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। তবে আদালত কর্মসূচি পালনের অনুমতি দেয়। তবে নাগরিকদের স্বাভাবিক জীবন নিশ্চিত করারও আদেশ দেন আদালত। সরকারের ভয় পিটিআই কর্মীরা রাজধানী দখল করে সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

সোমবার পিটিআই কর্মীরা শোভাযাত্রা নিয়ে পেশাওয়ার থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা দিলে সন্ধ্যায় স্বাবি এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ শোভাযাত্রা আটকে দিতে রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় সেখানে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারে। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

সন্ধ্যায় অন্ধকার হয়ে গেলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটে যায়। পিটিআই কর্মীরা তখন ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। পথে বিক্ষুব্ধরা বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করে। পরে আহতদের এক কর্মীর মৃত্যু হয়।

পাঞ্জাবের প্রাদেশিক সরকার লাহোর-রাওয়ালপিন্ডি সড়ক জাহাজের কন্টেইনার নিয়ে বন্ধ করে দিয়েছে। পুলিশ ও আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে।

শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পারবেজ খাট্টাক। তিনি জানান, সরকারের এমন আচরণ ভীরুতাপূর্ণ এবং লজ্জাজনক। সূত্র: ডন, এক্সপ্রেস ট্রিবিউন।

/এএ/

সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের