সু চি’র দলের মুসলিম আইনজীবীকে বিমানবন্দরে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৭, ২২:৪৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ২২:৫০

নিহত মুসলিম আইনজীবী ইউ কো নি মিয়ানমারের ক্ষমতাসীন ও দেশটির নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)-র আইনি  পরামর্শক ও বিখ্যাত মুসলিম আইনজীবী ইউ কো নিকে ইয়াঙ্গুন বিমানবন্দরে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার বিকালে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশের ধারণা তিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।
ইউ কো নি ছিলেন দেশটির একজন বিখ্যাত আইনজীবী এবং সম্প্রতি গঠিত মিয়ানমার মুসলিম আইনজীবী সমিতির একজন পৃষ্ঠপোষক।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে মিয়ানমার টাইমস জানিয়েছে, ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফিরছিলেন এ শীর্ষ মুসলিম আইনজীবী। জাকার্তায় তিনি একটি শীর্ষ নেতাদের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছিলেন। ইয়াঙ্গুন বিমানবন্দরে নামার তিনি স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তাকে গুলি করা হয়। গুলি মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুলির ঘটনায় এক ট্যাক্সি চালকেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএফপি।
এনএলডি-এর এক শীর্ষনেতা ইউ উইন মিয়ানমার টাইমসকে বলেন, মিয়ানমারের জন্য এটা একটি দুঃখজনক ঘটনা এবং দেশের জন্য বড় ক্ষতি।
পুলিশ সূত্রের বরাত দিয়ে মিয়ানমার টাইমস আরও জানিয়েছে, সন্দেহভাজন গুলিবর্ষণকারীর বয়স ৫৩ বছর হতে। তিনি মান্দালয়ের বাসিন্দা। সন্দেহভাজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও হত্যার মোটিভ সম্পর্কে জানা যায়নি।  সূত্র: মিয়ানমার টাইমস।

/এএ/

সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের