পাকিস্তানের চিত্রলে তুষারধসে নিহত অন্তত ১৪

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১১

তুষারধসের পর উদ্ধার অভিযানে পাকিস্তানের সেনাসদস্যরা পাকিস্তানের চিত্রলে তুষারধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রবিবার চিত্রলের শের শাল এলাকায় এ তুষার ধসের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয় জন করে নারী ও শিশু এবং দুজন পুরুষ রয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ডন-এর খবরে বলা হয়েছে, তুষারধসে আহত আরও ৯জনকে স্থানীয় বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুষার ধসে অন্তত ২৫টি বাড়ি ধসে গেছে। এর মধ্যে ৫টি বাড়ি একেবারে ধূলিস্যাৎ হয়ে গেছে।

চিত্রল জেলার নাজিম মাগফিরাত শাহ জানান, গত দুই দিনের প্রবল তুষারপাতের ফলে বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি পরিবার থেকে গিয়েছিল। রবিবার তুষার ধসে তারাই আক্রান্ত হয়েছে।

প্রবল তুষারপাতের ফলে চিত্রলের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে আহতদের হাসপাতালে নিতেও প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে।

এদিকে, চাঘি এলাকায় একটি উদ্ধার অভিযান শেষ করেছে দেশটির সেনাবাহিনী। আইএসপিআর জানিয়েছে, তারা আটকে পড়া অন্তত ১০৮ জনকে নশকি এলাকায় স্থানান্তর করেছে। তবে তুষার ধসে ঠিক কতজন মানুষ আক্রান্ত হয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তুষার ধসের এলাকায় জরুরি অবস্থা জারি করেছে। সূত্র: ডন।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম