পাকিস্তানের ৬০০ দেওবন্দি মাদ্রাসা বন্ধের পরামর্শ দিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান এড রয়েস। তিনি বলেন, ট্রাম্প ও কংগ্রেস মনে করে এসব স্কুল থেকেই জঙ্গি তৈরি হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে কংগ্রেসম্যান এড রয়েস বলেন, ‘আমি মনে করি পাকিস্তানের এ বিষয়টি গুরুত্ব সহকারে ভাবা উচিত। সেখানে প্রায় ৬০০ দেওবন্দি মাদ্রাসা রয়েছে। সেখান থেকে কত জঙ্গি বের হতে পারে সে বিষয়ে আমাদের কোনও ধারণাই নেই।’
এড রয়েস আরও বলেন, ‘পাকিস্তান যদি নিজে বিচার করতে না পারে তবে তাদের (জঙ্গি) আন্তর্জাতিক আদালতে তুলে দেওয়া উচিত’।
এড রয়েস যুক্তরাষ্ট্রের হাউস ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান। এছাড়া ইন্ডিয়ান-আমেরিকান কংগ্রেশনাল ককাসের প্রতিষ্ঠাতা সদস্যও তিনি।
/এমএইচ/এএ/








