আফগানিস্তানে ফেলা মার্কিন বোমায় নিহত অন্তত ৩৬ আইএস জঙ্গি

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১২:৪৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৬:৩৩

নাঙ্গাহার প্রদেশে দুই সপ্তাহ ধরে অভিযান চালাচ্ছে মার্কিন জোট ও আফগানবাহিনী আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে মার্কিন সেনাবাহিনীর ভয়ংকর ও সবথেকে বড় বোমা নিক্ষেপে অন্তত ৩৬ আইএস জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিষয়টি জানা গেছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র দৌলত ওয়াজিরি জানান, ৩৬ আইএস জঙ্গি নিহত হয়েছে। কোনও বেসামরিক নাগরিকের মৃত্যু হয়নি।

রয়টার্স জানিয়েছে, অন্য কোনও সূত্র থেকে স্বতন্ত্রভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি।

গত সপ্তাহে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে আইএসের সঙ্গে সংঘর্ষে মার্কিন বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হন। এর জের ধরেই বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে সবচেয়ে শক্তিশালী বোমা জিবিইউ-৪৩ নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এই বোমাটিকে ‘মাদার অব অল বোম্বস’ বলে উল্লেখ করা হয়। পারমাণবিক বোমা বাদ দিলে এটাই সবচেয়ে শক্তিশালী বোমা। যুদ্ধক্ষেত্রে এই বোমাটি প্রথমবারের মতো নিক্ষেপ করা হয়।

মাদার অব অল বোম্বস

এ ধরনের বোমার একেকটির ওজন হয় ১০ হাজার কিলোগ্রাম এবং প্রতিটিতে থাকে ৮ হাজার ১৬৪ কিলোগ্রাম বিস্ফোরক। এটার বিস্ফোরণ ক্ষমতা ১১ টন টিএনটির সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় নিক্ষেপিত লিটল বয় নামক পারমাণবিক বোমাটির বিস্ফোরণ ক্ষমতা ছিল ১৫ টন।

ইরাকেও এ ধরনের বোমা মজুদ করা হয়েছিল। তবে কখনও ব্যবহার করা হয়নি। জিপিএস নিয়ন্ত্রিত এই বোমাটি ইরাক যুদ্ধ শুরুর কয়েক দিন আগে ২০০৩ সালের মার্চ মাসে পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সূত্র: বিবিসি, রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম