প্রশ্নবিদ্ধ কৌশলের মুখে আফগানিস্তানে ট্রাম্পের কৌশলবিদ ম্যাকমাস্টার

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ২২:১৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ০০:০৮

এইচ আর ম্যাকমাস্টার আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ঘাঁটিতে যুদ্ধে ব্যবহৃত সবচেয়ে বড় বোমা নিক্ষেপের পর যখন প্রশ্নবিদ্ধ মার্কিন কৌশল তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার এসেছেন কাবুল সফরে। আইএস ঘাঁটিতে বৃহস্পতিবার এমওএবি বোমা ফেলার তিনদিনের মাথায় রবিবার তিনি কাবুল পৌঁছেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার এ বোমাটি বিস্ফোরণের পর ম্যাকমাস্টারই শীর্ষ মার্কিন কর্মকর্তা হিসেবে আফগান সফরে এলেন। তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা, সন্ত্রাস মোকাবিলা, সংস্কার ও উন্নয়ন নিয়ে কথা বলেছেন।

আফগানিস্তানে এখন প্রায় ৯ হাজার মার্কিন অবস্থান করছে। তারা আফগান বাহিনীকে আইএস, আল কায়েদা ও তালেবান বিরোধী যুদ্ধে সহযোগিতা করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার নানগারহরের আচিন জেলার পার্বত্য এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) পার্বত্য ঘাঁটি লক্ষ্য করে ‘মাদার অব অল বম্বস’খ্যাত সবচেয়ে বড় মার্কিন অপারমাণবিক বোমা  ফেলা হয়। এতে ৯০ জনেরও বেশি জঙ্গি নিহত হওয়ার কথা জানায় আফগান ও মার্কিন কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম