কে হচ্ছেন পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী?

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৭, ১৫:৪৫আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৫:৪৫

কে হচ্ছেন পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী? পাকিস্তানের সুপ্রিম কোর্ট শুক্রবার প্রধানমন্ত্রী পদ থেকে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেছেন তিনি। তার পদত্যাগের পর পাকিস্তানের অন্তবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব কে পাচ্ছেন তা নিয়ে শুরু চলছে আলোচনা।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছেন, আদালতের রায়ের শুক্রবার দুপুরে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেন নওয়াজ শরিফ। বৈঠকে তিনি সুপ্রিম কোর্টের দুঃখ প্রকাশ করেছেন।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানানয়, আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণের বিষয়ে সিদ্ধান্ত নিবেন নওয়াজ।

পদত্যাগ ঘোষণা করার আগে নওয়াজের বাসভবনে উপস্থিত ছিলেন তার আইন উপদেষ্টা ও কেন্দ্রীয় মন্ত্রীরা। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফ, সিন্ধু ও খাইবার পাখতুনখাওয়ার গভর্নর।

তৃতীয় মেয়াদে দায়িত্ব শেষ করার প্রায় এক বছর আগে আদালতে রায়ে থমকে গেলো নওয়াজ শরিফের প্রধানমন্ত্রিত্ব। আদালতের এই রায়ের অর্থ হলো, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-কে পরবর্তী নির্বাচনে আগ পর্যন্ত একজন অন্তবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে। ২০১৮ সালের মাঝামাঝিতে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজনের কথা।

পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী নওয়াজ শরিফ। আদালতের রায়ে তার রাজনৈতিক জীবন অনিশ্চিত হয়ে পড়লেও দলে তার ভূমিকা থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

লাহোর ভিত্তিক বিখ্যাত রাজনৈতক বিশ্লেষক হাসান আসকারি রিজভি বলেন, আমি মনে করিনা নওয়াজ একেবারে সবকিছু ছেড়ে দেবেন। তার যদি দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকে তাহলে পিছিয়ে গিয়ে দলকে নেতৃত্ব দেবেন। আদালতের রায়ের শিকার ও আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রের শিকার বলে তিনি ও তার সমর্থকরা বিষয়টি উপস্থাপন করবে।

নওয়াজ অযোগ্য হওয়ায় রাজনীতিতে তার উত্তরসূরি হিসেবে মেয়ে মরিয়ম নওয়াজ শরিফকে প্রতিষ্ঠার বিষয়টিও মুখ থুবড়ে পড়েছে। এই মামলার রায় মরিয়মের বিরুদ্ধেও গেছে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজের উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছেন জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, তেলমন্ত্রী শহিদ খাকান আব্বাসি, বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগির খান ও প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

রিজভি বলেন, যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন তিনি হবেন খুব দুর্বল। নওয়াজ এমন কাউকেই চাইবেন যিনি তার মতো বা কাছাকাছি চিন্তাভাবনা করেন। সূত্র: জিও নিউজ, নিউ ইয়র্ক টাইমস।

/এএ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম