আফগানিস্তানে মার্কিন হামলায় আইএস কমান্ডার নিহত

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৭, ১৭:১৪আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৭:১৫

আফগানিস্তানে মার্কিন হামলায় আইএস কমান্ডার নিহত আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) মধ্য এশীয় শাখার বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। রবিবার মার্কিন সামরিক কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিষয়টি জানা গেছে।

আফগানিস্তানে মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার নিহত আব্দুল রহমান কুনার প্রদেশের আইএসের আমির।

জেনারেল জন নিকোলসন বলেন, আব্দুল রহমানের মৃত্যুতে আইএস-কে এর উচ্চ পর্যায়ের নেতৃত্বে আরেকটি ধস হলো।

পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পরিচালিত ওই হামলায় আরও তিন শীর্ষ পদস্থ আইএস কমান্ডার নিহত হওয়ার কথা জানানো হয়েছে।

জুলাই মাসে সদর দফতরে মার্কিন বিমান হামলায় নিহত হয় আইএসের তৃতীয় আমির আবু সাইদ।

এর আগে চলতি বছর এপ্রিল মাসে নাঙ্গারহার প্রদেশে ২১ হাজার ৬০০ পাউন্ড ওজনের মাদার অব অল বোম্বস খ্যাত বোমা ফেলা হয় আইএস ঘাঁটি লক্ষ্য করে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম