ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে একদিনে ৩২ জনকে হত্যা

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৭, ১৮:০২আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৮:০৪

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে একদিনে ৩২ জনকে হত্যা ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে এক দিনে ৩২জনকে হত্যা করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট হিসেবে রদ্রিগো দুয়ার্তে দায়িত্ব নেওয়ার একদিনে সবচেয়ে বেশি হত্যার ঘটনা এটি। রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলীয় প্রদেশ বালুকানে মঙ্গলবার এই হত্যার ঘটনা ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রাতহ থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযানে প্রায় ১০৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে  খুচরো মাদক বিক্রেতাও রয়েছে। অভিযানের সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র আটক করা হয়।

সংবাদ সম্মেলনে প্রাদেশিক পুলিশ প্রধান রোমিও কারামাত জানান, এর আগে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। কিন্তু সর্বশেষ অভিযানে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি।

রোমিও কারামাত দাবি করেন, পুলিশের পদক্ষেপ সঠিক ছিল। বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, অনেকেই হয়ত আমাদের কথা বিশ্বাস করবে না। কিন্তু যে কোনও তদন্তের জন্য আমরা প্রস্তুত আছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমরা এমন বন্দুকযুদ্ধ চাই না।

প্রেসিডেন্টে দুয়ার্তের মাদকবিরোধী যুদ্ধ শুরু হয় গত বছর ৩০ জুন। এ পর্যন্ত সহস্রাধিক মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম