দ. কোরিয়া, জাপানের কাছ দিয়ে উড়ল রুশ বোমারু বিমান

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ১৮:১৮আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৮:১৯

দ. কোরিয়া, জাপানের কাছ দিয়ে উড়ল রুশ বোমারু বিমান রাশিয়ার পারমাণবিক বোমা নিক্ষেপে সক্ষম একটি বোমারু বিমান প্রশান্ত মহাসাগর, জাপান সাগর ও পূর্ব চীন সাগরের উপর দিয়ে গেছে। এই ঘটনায় জাপান ও দক্ষিণ কোরিয়া যুদ্ধ বিমান পাঠিয়ে রুশ বোমারুকে এই এলাকা থেকে সরিয়ে দেয়। বৃহস্পতিবার রাশিয়া এই দাবি করেছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টুপোলেভ-৯৫এমএস বোমারু বিমানটি নিরপেক্ষ জলসীমায় অভিযানে ছিল। সঙ্গে ছিল রাশিয়ান সুখই-৩৫ এস যুদ্ধবিমান ও এ-৫০ সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান। এ সময় রুশ বোমারু বিমানকে এসকর্ট করে দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক বিমান।

ঠিক কতোটি বিমান ও বোমারু অভিযানে অংশ নিয়েছিল তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে মন্ত্রণালয় জানিয়েছে, টিউ-৯৫ এমএস বোমারু বিমানটি মধ্যআকাশে রিফুয়েলিং করা হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে। কোরীয় উপসাগরে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে নিয়ে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করে আসছে রাশিয়া। এছাড়া রাশিয়া জাপানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম