রোহিঙ্গা সংকট নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন নাজিব

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের নজরে আনতে পারেন বলে জানিয়েছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সংকট নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন নাজিব

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে যাচ্ছেন নাজিব রাজাক। সফরের বিষয় নিয়ে রবিবার ফেসবুকে এক পোস্টে নাজিব লিখেছেন, যুক্তরাষ্ট্রের তুলনায় আকারে  ছোট হলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও রাজনৈতিক অংশীদার মালয়েশিয়া।

সোমবার দেশটির সুপ্রিম কাউন্সিলের বৈঠকে সভাপতিত্বের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নাজিব বলেন, 'হ্যাঁ, আমি হয়ত বিষয়টি (রোহিঙ্গা ইস্যু) তার (ট্রাম্প) কাছে তুলে ধরব।'

এর আগে নাজিব রাজাক বলেছিলেন, রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ মিয়ানমারে পরিকল্পিত নৃশংসতার শিকার হচ্ছেন। এই দুঃসময়ে তাদের জন্য সম্ভব সবকিছু করবে মালয়েশিয়া।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম