শান্তি প্রক্রিয়ার জন্য সর্বোচ্চ চেষ্টার ঘোষণা সু চির

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৭, ২২:৩৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২২:৫১

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি দেশটির জাতীয় সমন্বয় ও শান্তি প্রক্রিয়ার স্বার্থে সর্বোচ্চ চেষ্টার ঘোষণা দিয়েছেন। সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে ইউনিয়ন পিস ডায়লগ জয়েন্ট কমিটির (ইউএনপিডিসি) এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

শান্তি প্রক্রিয়ার জন্য সর্বোচ্চ চেষ্টার ঘোষণা সু চির

মিয়ানমারের বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠনের উদ্দেশে বৈঠকে সু চি বলেন,  ‘আলোচনার দরজা সবসময়ই খোলা’। তিনি জাতীয় অস্ত্রবিরতি চুক্তিতে (এনএসএ) যারা স্বাক্ষর করেনি তাদের শান্তি প্রক্রিয়ায় এগিয়ে আসার আহ্বান জানান। তবে তিনি রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠী ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নিয়ে কিছু বলেননি।

২০১৫ সালের এই চুক্তি অনুযায়ী মিয়ানমারের সরকারবিরোধী সশস্ত্র সংগঠনগুলো শান্তির জন্য তাদের অস্ত্র জমা দিতে হবে।

সু চি বলেন,  সরকার সহিংসতা এড়িয়ে সমস্যা সমাধান করতে চায়। যারা এখনও চুক্তিতে স্বাক্ষর করেননি তাদের অংশগ্রহণ নিয়ে খুবই আগ্রহী মিয়ানমার সরকার।

২০১৮ সালে ফেডারেল ইউনিয়নের জন্য সবাইকে মৌলিক নীতি তৈরিতে সবাইকে কাজ শেষ করার আহ্বান জানান সু চি। তিনি ইউএনপিডিসি-এর অফিস প্রতিষ্ঠায় ও চুক্তিগুলোর বাস্তবায়নে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, নভেম্বরে এনসিএতে কিছু সশস্ত্র সংগঠনের স্বাক্ষর করার কথা রয়েছে।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের