ট্রাম্পের অনুরোধে গান গাইলেন দুয়ার্তে

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৭, ১৬:৩০আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৮:৩২

ফিলিপাইনে আসিয়ান সম্মেলনে রবিবারের রাতটি ছিল গান, নাচ আর ভুরিভোজের। ফিলিপাইনের জনপ্রিয় শিল্পীরা মাতিয়েছেন মঞ্চ। কী ছিল না! ট্যাপ ড্যান্স, ব্যালে ড্যান্স, ঐতিহ্যবাহী ফিলিপিনো ড্যান্স। এমনকি অনুষ্ঠানের ভেন্যুতে মার্চ করেছে ব্যান্ড দল। আর খাবারের তালিকায় ছিল ফিলিপিনো-এশিয়ান মিশ্রণ।

নাচে গানে যখন অতিথিরা মাতোয়ারা তখন মঞ্চের পর্দায় ভেসে ওঠে বন্দুকভক্ত বলে পরিচিত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্য়াতের মুখ। পরে দেখা গেল তার হাতে রয়েছে মাইক্রোফন। গাইতে শুরু করলেন ফিলিপাইনের জনপ্রিয় গান ‘ইকাও’।

দুয়ার্তে গানের কয়েকটি লাইন গেয়েছেন। গান থামলে উপস্থিত সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান তাকে। আর দুয়ার্তে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই গানটি গেয়েছেন।

আসিয়ান সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিপাইনে রয়েছেন। ট্রাম্প ছাড়াও ২০ দেশের নেতা জড়ো হয়েছেন ম্যানিলায়। সূত্র: সিএনএন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম