জয়নাব হত্যায় তিন সন্দেহভাজন গ্রেফতার, মূল হোতা পলাতক

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৮, ২৩:৪৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ০৯:৩৫

পাকিস্তানের পাঞ্জাবের কাসুরে শিশু জয়নাব ধর্ষণ ও হত্যা মামলায় শনিবার তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের মূল সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে। পুলিশের মতে, মূল হোতা একা এই কাজ করেনি। তার সঙ্গে কমপক্ষে দুই সহযোগী ছিল। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।

জয়নাব হত্যায় তিন সন্দেহভাজন গ্রেফতার, মূল হোতা পলাতক

গত ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) কোরআন ক্লাসে শেষে বাসায় ফেরার পথে পাঞ্জাবের কাসুর শহর থেকে ছয় বছরের শিশু জয়নাবকে অপহরণ করা হয়। ওই সময় বাবা-মা ওমরাহ পালন করতে সৌদি আরবে থাকায় খালার কাছে ছিল সে।  পরে ৯ জানুয়ারি এক পুলিশ সদস্য শাহবাজ খান রোডে আবর্জনার স্তূপ থেকে জয়নাবের মরদেহ উদ্ধার করেন। ময়না তদন্তে দেখা গেছে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে পাকিস্তান। বিক্ষোভ হয় করাচি, কাসুর, আর লাহোরে। বৃহস্পতিবার কাসুর শহরে বিক্ষোভকারীরা পুলিশ প্রধান কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালালে নিহত হয় দু'জন। শুক্রবার দেশটির সংসদেও এই ইস্যুতে আলোচনা হয়।

শনিবার পুলিশ জয়নাবকে নিয়ে হেঁটে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। সিসিটিভির ব্যক্তিকে পুলিশ পারসন অব ইন্টারেস্ট চিহ্নিত করেছে।

পুলিশ জানায়, এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করা হলেও জয়নাবকে নিয়ে হেঁটে যাওয়া মূল সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে। মূল সন্দেহভাজন গ্রেফতার হলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফ সংবাদমাধ্যমে ব্রিফিং করবেন।

সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পাঞ্জাব পুলিশ দাবি করে, ওই ফুটেজে থাকা দাড়িওয়ালা ব্যক্তিকেই জয়নাব হত্যার প্রধান সন্দেহভাজন বিবেচনা করছে তারা। ওই দাড়িওয়ালা ব্যক্তিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

এর আগে ময়না তদন্তের ভিত্তিতে পাঞ্জাব কর্তৃপক্ষ জয়নাবের সন্দেহভাজন খুনিকে একজন ‘সিরিয়াল কিলার’ হিসেবে শনাক্ত করে। তাদের দাবি, জয়নাবকে ধর্ষণের পর হত্যার মতো এক বছরে সংঘটিত ১০টি ঘটনার মধ্যে ৮টির হোতা সে। পুলিশি অবহেলার অভিযোগ করে দোষীদের বিচারের দাবিতে এখন গোটা পাকিস্তান সোচ্চার। এমন অবস্থায় অচিরেই সন্দেহভাজনকে গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।

 

 

/আরএ/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম