আফগানিস্তানে চীনবিরোধী জঙ্গিদের ওপর মার্কিন সেনাদের হামলা

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৮

আফগানিস্তানে চীনবিরোধী জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটিতে অবস্থানরত মার্কিন সেনারা। উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশান এলাকায় চালানো এই হামলায় তালেবানের একটি প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়েছে। এখানে চীনের বিচ্ছিন্নতাবাদী ইস্ট তুর্কিস্তান ইসলামি মুভমেন্ট (ইটিআইএম)-এর সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছিল।  বৃহস্পতিবার আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন মিশন এক বিবৃতিতে হামলার কথা জানিয়েছে।

আফগানিস্তানে চীনবিরোধী জঙ্গিদের ওপর মার্কিন সেনাদের হামলা

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে এই হামলার মধ্য দিয়ে বেইজিংকে খুশি করতে চায় ওয়াশিংটন। ইটিআইএম চীন ও তাজিকিস্তান সীমান্তে সক্রিয়। চীনের জিনজিয়াং অঞ্চলে একটি স্বাধীন দেশ গড়ে তুলতে চায় এই গোষ্ঠীটি।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা এটা নিশ্চিত করবে আফগানিস্তান সন্ত্রাসীদের স্বর্গরাজ্য হতে পারে না। যারা সীমান্ত অতিক্রম করে হামলা চালায় তাদের নিরাপদ স্থান আফগানিস্তান হবে না। তবে হামলার বিস্তারিত তথ্য দেওয়া হয়নি বিবৃতিতে।

এতে আরও বলা হয়েছে, ইটিআইএম চীনের জন্য হুমকি এবং বাদাখশান এলাকা ও সীমান্তজুড়ে তালেবানের সমর্থন নিয়ে সক্রিয় রয়েছে তারা।

এই গোষ্ঠীটির সদস্যরা বেশিরভাগই চীনের উইঘুর মুসলিম সংখ্যালঘু, যারা তুর্কি ভাষায় কথা বলে এবং চীনের পশ্চিমে জিনজিয়াং এলাকায় বাস করে।

আফগানিস্তানে হামলার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। তবে সন্ত্রাসবাদ মোকাবিলায় চীনের বড় উদ্বেগ ইটিআইএম’র বিরুদ্ধে লড়াই।

 

/এএ/এমওএফ
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম