আলোচনার মাধ্যমে যুদ্ধাবস্থা থেকে বেরিয়ে আসতে চায় আফগান তালেবান

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৩১
image

আফগান যুদ্ধ থামাতে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। তালেবান জানায়, তাদের এই উদ্যোগে যেন মনে না করা হয় যে যুদ্ধ করতে করতে তারা ক্লান্ত। বরং যুক্তরাষ্ট্র যত কঠিন প্রতিপক্ষই হোক না কেন তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেয় গোষ্ঠীটি।

যুদ্ধাবস্থা থেকে বেরিয়ে আসতে চায় আফগান তালেবান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থানের কারণে সাম্প্রতিক সময়ে দুইটি প্রদেশে দখল হারিয়েছে তালেবান। তবে এখনও বেশ কিছু এলাকায় তাদের দখল রয়েছে।

গত কয়েক সপ্তাহে বড় দুইটি হামলা চালিয়েছে তালেবান। প্রাণ হারিয়েছে প্রায় ১৫০ জন মানুষ। এরপরও শক্ত অবস্থানে যায় যুক্তরাষ্ট্র ও আফগান সরকার। ১৭ বছরের এই যুদ্ধে আক্ষরিক অর্থে জয় পায়নি কোনও পক্ষই। এবার মার্কিন নাগরিকদের উদ্দেশ্য করে দেওয়া এক বিবৃতিতে সংলাপে বসার আগ্রহ জানালো তালেবান। তারা জানায়, ‘আমরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আফগান সংকট দূর করতে চাই।’

বিবৃতিতে ২৭ জানুয়ারি কাবুল হোটেলে হামলার কথা উল্লেখ করেনি তালেবান। ওই হামলায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এরপর কাবুলে বোমা হামলায় ১০০ জন নিহত হওয়ার বিষয়েও কিছু বলা হয়নি।

তারা দাবি করে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আফগান মাটি থেকে সরে যেতে হবে এবং তালেবানকে সরকার গঠন করতে দিতে হবে।

এই বিষয়ে মন্তব্য করতে চাননি আফগান সরকারের মুখপাত্র। ন্যাটো নেতৃত্বাধীন সামরিক জোট থেকেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বিবৃতিতে তালেবান জানায়, ‘আমরা মার্কিনিদের উদ্দেশ্যে বলতে চাই এখনও খুব দেরী হয়ে যাইনি। আমরা সুস্থ রাজনৈতিক সংলাপে আগ্রহী।’  

প্রতিবছরই্ এমন আলোচনার কথা সামনে আসে। তবে সরকার, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সূত্র জানায় তালেবান সময়ই তাদের যুদ্ধ চলিয়ে গেছে।

সরকার ও তালেবানের মধ্যে শীতল সম্পর্কের কারণে বারবার আলোচনা বাধাগ্রস্ত হয়েছে। তালেবান জানিয়েছে, আলোচনার এই আগ্রহকে তাদের দুর্বলতা ভাবা ঠিক হবে না।

/এমএইচ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের