গুহার ৪ কিলোমিটার ভেতরে যে কারণে গিয়েছিল ছেলেরা

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ১৭:৫৪আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২১:০২

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ফুটবল খেলোয়াড় ছেলেদের নিয়ে সবার কৌতূহল: তারা কেন গুহার অতটা ভেতরে গিয়েছিল? কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ জানিয়েছে, অতটা ভেতরে তারা যেতে চায়নি। বৃষ্টির পানিতে গুহার বের হওয়ার পথ ডুবে যাওয়ায় তারা নিরাপদ আশ্রয়ের জন্য ভেতরে দিকে যেতে বাধ্য হয়েছিল। যত গুহার ভেতরে পানি বেড়েছে তত তাদের সরে যেতে হয়েছে। গুহার ৪ কিলোমিটার ভেতরে যে কারণে গিয়েছিল ছেলেরা

১০ কিলোমিটার দীর্ঘ থাম লুয়াং নাং নন গুহার ৪ কিলোমিটার ভেতরে এখন তাদের অবস্থান। গুহা থেকে বের হওয়ার অনেক স্থানে পানি জমে আছে। তাদের সাঁতরে বের হতে হবে সেখান থেকে। প্রথমে তাদের স্কুবা ডাইভিং শেখানোর চেষ্টা করা হয়েছিল। এখন পরিকল্পনা করা হয়েছে, ডুবুরিরা তাদের সঙ্গে করে নিয়ে বের হবেন। থাই নিউজ এজেন্সির প্রকাশিত ইলাস্ট্রেশনে দেখানো হয়েছে, ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডার থেকে শিশুদের পানির নিচে অক্সিজেন সরবরাহ করা হবে।

শিশুদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ফুটবল কোচ অনুশীলনের পর কখনও তাদের সাঁতারের জন্য নিয়ে যেতেন, আবার কখনও ভ্রমণে। এমনই একদিন ছিল গত ২৩ জুন, যেদিন তারা গুহার ভেতরে ঢুকেছিল।


উদ্ধার অভিযান নিয়ে বাংলা ট্রিবিউনের লাইভ কাভারেজ পড়ুন: থাই গুহায় উদ্ধার অভিযান



তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলেছেন, কোচের উচিত হয়নি ১১ থেকে ১৬ বছর বয়সী ওই শিশুদের নিয়ে থাম লুয়াং নাং নন গুহায় ঢোকা। কারণ, বর্ষাকালে যে গুহা পানিপূর্ণ হয়ে যায় সে বিষয়ে সতর্কতা জানিয়ে গুহার মুখে সাইনবোর্ড টানানো আছে। তবে শিশুদের পরিবারগুলোর পক্ষ থেকে কোচকে অপরাধবোধে ভুগতে নিষেধ করা হয়েছে। তারা মনে করেন না এতে কোচের দোষ আছে।

/এএমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান