গুহা থেকে পঞ্চম কিশোর উদ্ধার: সিএনএন

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৮, ১৬:২০আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৮:৩৯

দ্বিতীয় দিনের অভিযান শুরু হওয়ার পর এক কিশোরকে গুহা থেকে বের করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ২৭ মিনেটে ওই কিশোরকে গুহার মুখে দেখা যায়। তবে সরকারিভাবে এ খবর এখনও নিশ্চিত করা হয়নি।

গুহা মুখ থেকে একটি অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, সোমবার অভিযান শুরু হওয়ার পর প্রথম ব্যক্তিকে গুহা থেকে বের করে স্ট্রেচারে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে একটি অ্যাম্বুলেন্স গুহার মুখ থেকে রওনা দিয়েছে বলে জানিয়েছে।


 

উদ্ধার অভিযান নিয়ে বাংলা ট্রিবিউনের লাইভ কাভারেজ পড়ুন: থাই গুহায় উদ্ধার অভিযান


উদ্ধার অভিযানের প্রথম দিনে রবিবার প্রথম দফায় এরইমধ্যে বের হয়ে এসেছে চার কিশোর। আটকে পড়া বাকি ৮ কিশোর ও তাদের কোচকে উদ্ধারে সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করা হয়।

অভিযান শুরুর পর আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের প্রধান সমন্বয়ক নারোংসাক ওসাটানাকর্ন বলেছেন, গতকালের মতোই আজকের পরিস্থিতি ভালো। তেমন কোনও পরিবর্তন ছাড়াই গতকালের টিম গুহায় প্রবেশ করেছে। পানির উচ্চতা আশঙ্কাজনক নয়। গতকালের বৃষ্টি গুহার ভেতরে পানির উচ্চতাকে প্রভাবিত করেনি।

 

৬ষ্ঠ কিশোরও কিছুক্ষণের মধ্যে বের হবে: আল জাজিরা
সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এক কিশোরকে গুহা থেকে বের করা হয়েছে। সে এখন হাসপাতালের কাছাকাছি। আরেকটি কিশোর গুহা মুখের কাছাকাছি চলে এসেছে। কিছুক্ষনের মধ্যেই বের করা হবে। এছাড়া আরও দুই কিশোরও খুব দূরে নয়। তবে সরকারিভাবে এখনও তা নিশ্চিত করা হয়নি।

 

 

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম