কারাগারে অসুস্থ নওয়াজ, হাসপাতালে ভর্তির পরামর্শ

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৮, ১৩:১৩আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৩:১৬

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও দুর্নীতি মামলায় কারাগারে থাকা নওয়াজ শরিফ রবিবার হৃৎপিণ্ড ও কিডনির জটিলতায় আক্রান্ত হয়েছেন। একটি চিকিৎসক দল তাকে পরীক্ষার পর হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

নওয়াজ শরিফ

আদিয়ালা কারাগারের এক কর্মকর্তা জানান, অবসরপ্রাপ্ত জেনারেল আজহার কিয়ানির নেতৃত্বে চিকিৎসক দল কারাগারে যায়। মেডিক্যাল চেক-আপের পর দলটির পক্ষ তাৎক্ষণিক চিকিৎসার জন্য নওয়াজকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছে।

ওই কর্মকর্তা জানান, পানিশূন্যতার নওয়াজের হার্টবিট ছিল অস্বাভাবিক এবং রক্তে ইউরিয়ার উপস্থিতির কারণে কিডনি জটিলতায় পড়তে পারে। নওয়াজ সুস্থবোধ করছেন না বলে অভিযোগ করার পরই দলটিকে ডাকা হয়। চিকিৎসক দলের পরামর্শ পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ও তত্ত্বাবধায়ক সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

রাওয়ালপিন্ডি ইনস্টিটিউট অব কার্ডিওলজির প্রধান নির্বাহী কর্মকর্তা ও আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজির সাবেক কমান্ডার জেনারেল আজহার কিয়ানি সাবেক সেনাশাসক অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফেরও চিকিৎসক ছিলেন। এই বিষয়ের মন্তব্যের জন্য ডন-র পক্ষ থেকে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি বলে খবরে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, লন্ডনে কেনা চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালত। মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের সশ্রম কারাদণ্ড। ১৩ জুলাই লন্ডন থেকে আবুধাবি হয়ে দেশে ফিরে গ্রেফতার হলে নওয়াজ ও মরিয়মকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের আপিলের শুনানির তারিখও আগামী ২৫ জুলাইয়ের নির্বাচনের পর নির্ধারণ করা হয়েছে। 

 

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম