পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, ১১:২৭আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১২:০৫

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। প্রেসিডেন্ট ভবনে সকাল পাকিস্তান সময় শনিবার সকাল ১০ টা ১০ মিনিটে শুরু হয়। তাকে শপথ করান দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এখবর জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল)-এর প্রার্থী শেহবাজ শরিফকে বড় ব্যবধানে পরাজিত একদিন আগে শুক্রবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান।

এর আগে সেখানে উপস্থিত হন ইমরান খান। শপথ অনুষ্ঠান শুরু হয় দেশটির জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর পবিত্র কোরান তেলাওয়াত করা হয়। পরে শুরু আনুষ্ঠানিক শপথ বাক্য পাঠ করানো। এরপর শপথের বিভিন্ন নথিতে ইমরান স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জুবায়ের মাহমুদ হায়াত, চিফ এয়ার মার্শাল মুজাহিদ আনওয়ার খান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে রয়েছেন ইমরানের স্ত্রী বুশরা বিবি, সাবেক ভারতীয় ক্রিকেটার নভোজিত সিং সিধু, পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে আছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা, অভিনেতা জাভেদ শেখ, পাঞ্জাবের ভাবি গভর্নর চৌধুরী সারওয়ার, পাঞ্জাব পরিষদের স্পিকার পারভেজ এলাহি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসির-উল-মুল্ক ও পিটিআই নেতারা।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম