ফেসবুকে সু চি সম্পর্কে 'অবমাননাকর' পোস্টে সাবেক কলামিস্টের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৫

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাবেক কলামিস্ট গার মিন সোয়েকে দেশটির নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের কারণে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দেশটির আদালতের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ এই রায় দেশটিতে মুক্ত মত প্রকাশের অধিকারের প্রতি হুমকি আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ফেসবুকে সু চি সম্পর্কে 'অবমাননাকর' পোস্টে সাবেক কলামিস্টের কারাদণ্ড

মিন সোয়ের বিরুদ্ধে ইয়াঙ্গুনের পশ্চিম জেলার আদালত এই রায় দেয় মঙ্গলবার। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে আদালতের মুখপাত্র হতায় অং। তিনি বলেন, তিনি দোষী প্রমাণিত হয়েছেন ফেসবুকে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করার জন্য।

রোহিঙ্গা গণহত্যা নিয়ে অনুসন্ধানকারী রয়টার্সের দুই সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার পর মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমার। এরই মধ্যে এই কলামিস্টকে কারাদণ্ড দেওয়া হলো।

মিয়ানমারের সাবেক সামরিক সরকারের আমলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কলামিস্ট হিসেবে কাজ করেছিলেন মিন সোয়ে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী