মালয়েশিয়ায় সমলিঙ্গের বিয়ে মেনে নেওয়া হবে না: মাহাথির

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, মালয়েশিয়ায় সমলিঙ্গের বিয়ে মেনে নেওয়া হবে না। শুক্রবার তিনি এই মন্তব্য করেছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এলজিবিটি সম্প্রদায়ের ওপর ধরপাকড় ও বিচার বেড়ে যাওয়া নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মালয়েশিয়ায় সমলিঙ্গের বিয়ে মেনে নেওয়া হবে না: মাহাথির

সাংবাদিকদের মাহাথির বলেন, কিছু বিষয় রয়েছে যেগুলো মালয়েশিয়ায় মেনে নেওয়া সম্ভব না। আমরা এলজিবিটি এবং পুরুষের সঙ্গে পুরুষের ও নারীর সঙ্গে নারীর বিয়ে মেনে নিতে পারব না। যদিও পশ্চিমা দেশগুলোতে এটাকে মানবাধিকার হিসেবে মনে করা হয়, কিন্তু আমরা তা গ্রহণ করতে পারি না।

সম্প্রতি দুই নারীকে সমকামিতার জন্য বেত্রাঘাত করা হয়েছে মালয়েশিয়ায়। যদিও মাহাথির ওই শাস্তিকে প্রত্যাখ্যান করে জানিয়েছেন, এটা ন্যায়বিচার নয় বা এটা ইসলামের পথ না।

গত মাসে সমকামীদের একটি পানশালায় অভিযান চালায় প্রশাসনিক পুলিশ ও ধর্মীয় পুলিশ। এছাড়া এক রূপান্তরকামী নারীকে মারধর করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনার পর দেশটির এলজিবিটি সম্প্রদায়ের মানবাধিকার রক্ষার জন্য দাবি জানাচ্ছেন অ্যাক্টিভিস্টরা। একটি শিল্প প্রদর্শনী থেকে দুই এলজিবিটি অ্যাক্টিভিস্টকে বের করে দেওয়ার নির্দেশ দিয়ে সমালোচনার মুখে পড়েছেন দেশটির ইসলাম-বিষয়ক মন্ত্রীও।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম