রাখাইনে জাতিসংঘসহ ত্রাণ সংগঠনের প্রবেশে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ২০:২৫আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২০:২৬

সংঘাত কবলিত রাখাইনের গ্রামগুলোতে জাতিসংঘসহ মানবিক সহযোগিতা প্রদানকারী সংগঠনের তৎপরতা নিষিদ্ধ করেছে রাজ্যটির সরকার। এ নিয়ে সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

ফাইল ছবি

রাখাইন রাজ্য সরকারের তথ্য অধিদফতরের ঘোষণা অনুযায়ী, এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রোহিঙ্গা অধ্যুষিত বুথিডাউং, মংডু, পন্নাগিউন, কাইয়াকতাউ ও রাথেডাউং এলাকা। দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস এখবর জানিয়েছে।

অধিদফতর জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস ও বিশ্ব খাদ্য কর্মসূচি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

সম্প্রতি রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মি সংঘাতে লিপ্ত হয়েছে। ৪ জানুয়ারি আরাকান আর্মির হামলায় ১৫ পুলিশ কর্মকর্তা নিহত ও অপর ৯ জন আহত হয়েছেন।

মংডু শহরের প্রধান ইউ সোয়ে অং রবিবার রাজ্য সরকারের কাছ থেকে জাতিসংঘসহ সব ধরনের স্থানীয় ও বিদেশি বেসরকারি ত্রাণ সংস্থাকে নিরাপত্তাজনিত কারণে গ্রামগুলোতে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রামগুলোতে যাওয়ার জন্য সবগুলো ত্রাণ সহায়তা সংস্থাকে রাজ্যের সহযোগিতা কমিটির কাছে অবশ্যই আবেদন করতে হবে।

ইউ সোয়ে অং বলেন, এখন শরণার্থীদের যথেষ্ট পরিমাণে খাবার রয়েছে। কিন্তু প্রতিদিন শরণার্থীদের সংখ্যা বাড়ছে। এনজিওগুলো এখন যদি গ্রামে সহযোগিতা বিতরণে যায় তাহলে সমস্যায় পড়বে।

জাতিসংঘের মানবিক সহযোগিতা সমন্বয়কারী সংস্থার মতে, সাম্প্রতিক সংঘাতের ফলে ৫ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।

নভেম্বর থেকে আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ২১ ডিসেম্বর মিয়ানমার সেনাবাহিনী রাখাইন ছাড়া দেশটির অনেক রাজ্যে ৯ মাসের অস্ত্রবিরতি ঘোষণা করে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ