যুক্তরাষ্ট্র-তালেবান সমঝোতার খসড়া: ১৮ মাসের মধ্যে সেনা প্রত্যাহার

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৯, ২২:১৮আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২২:২০
image

আফগান তালেবান ও যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত সমঝোতা আলোচনায় নির্ধারিত হয়েছে, আফগানিস্তান থেকে ১৮ মাসের মধ্যে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। গত শনিবার (২৬ জানুয়ারি) তালেবানের এক মুখপাত্র এ তথ্য জানিয়ে বলেছেন,সমঝোতার বিষয়ে একটি খসড়া চুক্তিও তৈরি হয়েছে। এর আগে আফগান তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা আফগানিস্তান থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদত না দেওয়ার ওয়াদা করেছে যুক্তরাষ্ট্রের কাছে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, শেষ পর্যন্ত চুক্তিটি কার্যকর হয়ে গেলে অবসান হবে ১৭ বছর দীর্ঘ আফগান যুদ্ধের। আফগানিস্তানে মার্কিন সেনা
এখন পর্যন্ত কোন যৌথ ঘোষণা না আসলেও যুক্তরাষ্ট্রের পক্ষে নিয়জিত বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ এক টুইটার বার্তায় জানিয়েছেন, সমঝোতা প্রক্রিয়ায় ‘বিশেষ অগ্রগতি হয়েছে।’ কাতারে ছয়দিনের বৈঠক শেষে তিনি লিখেছেন, ‘আগের বৈঠকগুলোর তুলনায় এবারের আলোচনা অনেক বেশি ফলপ্রসূ হয়েছে। তবে সব কিছুর বিষয়ে ঐক্যমত্য অর্জন করা না গেলে, কোনও কিছুর বিষয়েই সমঝোতা হবে না। আর সমঝোতার সবকিছুই নির্ভর করছে একটি আফগানিস্তানের পক্ষগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়া এবং অস্ত্র বিরতি কার্যকরের ওপর।’
প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছে তালেবান। তাদের ধারণা ‘মূল শত্রু’ যুক্তরাষ্ট্রের সঙ্গেই আলোচনা হওয়া দরকার। আর তারা সেটাই করছে। যদিও জালমাই খালিলজাদের ভাষ্যে উঠে এসেছে আফগানিস্তানের স্থানীয় পক্সগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তার কথা। ‘সবকিছুতে একমত হওয়ার’ বিষয়ে খালিলজাদ যে মত ব্যক্ত করেছেন তারই প্রতিধ্বনি শোনা গেছে আফগান তালেবানের আরেক মুখপাত্রের ভাষ্যে। জাবিহুল্লাহ মুজাহিদ মন্তব্য করেছেন, ‘বিদেশি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত, আলোচনায় কোনও আগ্রগতি অসম্ভব।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মাইক পম্পেও এক টুইটার বার্তায় লিখেছেন, তিনি খালিলজাদের কাছ থেকে সমঝোতার বিষয়ে অত্যন্ত আশাব্যঞ্জক তথ্য জেনেছেন। তার ভাষ্য, ‘যুক্তরাষ্ট্র আসলেই শান্তি প্রতিষ্ঠা করতে চায়। আফগানিস্তান যেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রশ্রয়দাতা হয়ে না ওঠে। তাছাড়া আমরা সেনাদেরও ঘরে ফিরিয়ে নিতে চাই।’ সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, আফগান তালেবান যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। তারা ইসলামিক স্টেটকেও আফগানিস্তানের মাটি ব্যবহার করে হামলা চালানোর সুযোগ দেবে না।
কাতারে অনুষ্ঠিত বৈঠকে তালেবানের নেতৃত্ব দেওয়ার জন্য পাকিস্তান সংগঠনটির প্রভাবশালী নেতা আব্দুল ঘানি বারাদারকে মুক্তি দিয়েছিল গত বছর, যাকে আটক করেছিল ২০১০ সালে। তবে শেষ পর্যন্ত কাতারের বৈঠকে তিন অংশগ্রহণ করেছেন কি না তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। সমঝোতা চুক্তি নিয়ে আবার কাতারে বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসে।

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম