৩৯ দেশের জন্য অন অ্যারাইভাল ভিসা পরিকল্পনা স্থগিত করলো শ্রীলঙ্কা

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৯, ২৩:০৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২৩:০৭

ইস্টার সানডেতে ভয়াবহ সিরিজ বোমা হামলার পর শ্রীলঙ্কায় কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। দেশজুড়ে শুরু হয়েছে তল্লাশি ও গ্রেফতার অভিযান। এই কাজে নেমেছে অন্তত ১০ হাজার সেনা সদস্য। নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে এবার ভিসা নীতিতেও পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। এক্ষেত্রে ৩৯টির দেশের নাগরিকদের জন্য পরিকল্পিত অন অ্যারাইভাল ভিসা নীতি স্থগিত করেছে দেশটি।

৩৯ দেশের জন্য অন অ্যারাইভাল ভিসা পরিকল্পনা স্থগিত করলো শ্রীলঙ্কা

২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় ৩৫৯ জনের প্রাণহানির খবর বলে আসছিল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নিহতের সংখ্যা আরও কম বলে জানায় দেশটি। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় নিহত হয়েছেন ২৫৩ জন। ১০০ জনেরও বেশি নিহত কমিয়ে আনার ব্যাপারে সরকারের দাবি, গণনার ভুল ও নিহতের পরিচয় উদঘাটনের জটিলতায় তারা ৩৫৯ জনের প্রাণহানির কথা বলেছিলেন।

২০০৯ সালে দীর্ঘদিনের গৃহযুদ্ধ অবসানের পর শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় দেশে পরিণত হয়। দেশটির গড় জাতীয় আয়ের অনেকাংশই আসে পর্যটন খাত থেকে। ২০১৯ সালের প্রথম তিন মাসে দেশটিতে ৭ লাখ ৪০ হাজার বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। সিরিজ হামলার পর পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী জন অমরতুঙ্গা জানিয়েছেন, সরকার যে ৩৯টি দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল ব্যবস্থা চালু করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে সেই ৩৯টি দেশের নামের তালিকা এখনও প্রকাশ করেনি শ্রীলঙ্কা। ৩৯টি দেশের জন্য চালু করার পর এই সুবিধা আরও অনেক দেশের ক্ষেত্রেও চালু করার পরিকল্পনা ছিল শ্রীলঙ্কার। কিন্তু সিরিজ হামলায় বিদেশি জঙ্গিদের জড়িত থাকার কথা সামনে আসার পর ভিসার নিয়ম শিথিল করা হচ্ছে না।

এই ভিসা পরিকল্পনা মার্চ মাসে ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। এই সুবিধায় মে মাসের প্রথম দিন থেকে ৩৯টি দেশের নাগরিকদের শ্রীলঙ্কা পৌঁছার পর ভিসা দেওয়া হতো।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম