কাবুলে ব্যস্ত বাজারে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৯, ২৩:১৭আপডেট : ১১ মে ২০১৯, ২৩:১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে দুই বন্দুকধারীর পয়েন্ট ব্ল্যাংক দূরত্ব থেকে উপর্যুপরি গুলিতে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কাবুলের একটি বাজারে এই ঘটনা ঘটে। নিহত সাংবাদিক মিনা মঙ্গল দেশটির একজন জনপ্রিয় টিভি উপস্থাপিকা এবং সংসদের উপদেষ্টা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

কাবুলে ব্যস্ত বাজারে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র নসরত রহিমি জানান, প্রাথমিকভাবে জানা গেছে মোটর সাইকেলে চেপে দু’জন বন্দুকধারী হামলা চালিয়েছে। তবে পুলিশ বলছে, হামলাকারী সংখ্যায় দুইজনের বেশি ছিল। ভিড়ের মধ্যে মিশে মিনার উপর নজরদারি চালানো হচ্ছিল। শনিবার সকালের এই ঘটনায় সন্ধে পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে।

মিনার পরিবার জানিয়েছে, বাজারের ওই এলাকা থেকে সকালে মিনা অফিস যান। সেখানেই তার গাড়ি আসে। হামলার দিনও গাড়ির জন্যই অপেক্ষা করছিলেন তিনি। সেই সময়ে তার উপর হামলা চালানো হয়। কী কারণে এই হামলা বা মিনার কোনও শত্রু ছিল কি না সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি তারা।

এক প্রত্যক্ষদর্শী জানান, বাজারে তখন প্রচুর মানুষের ভিড়। দুই যুবক মোটরবাইক থেকে নেমে আচমকাই গুলি চালাতে শুরু করে। তাদের মুখ ঢাকা ছিল। গুলির আওয়াজে ভিড় কমে এলে ওই মহিলার দিকে ছুটে গিয়ে তাকে গুলি করে বন্দুকধারীরা।

এক দশকেরও বেশি সময় সাংবাদিকতার কাজ করেছেন মিনা। তা ছাড়া আরিয়ানা টিভি, সামশাদ টিভিসহ একাধিক টিভি চ্যানেলের উপস্থাপিকা ছিলেন তিনি। সম্প্রতি সংসদের নিম্ন কক্ষে সাংস্কৃতিক উপদেষ্টার কাজ করতেন মিনা। নানা সমাজসেবা মূলক কাজের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। আফগানিস্তানের নারীদের অধিকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে মিনা। তার নিজস্ব ফেসবুক পেজও ছিল।

তদন্তকারী জানান, হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনও সংগঠনই। কাজেই এটা জঙ্গি হামলা কি না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মিনা নারীদের সুরক্ষা ও অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছেন। আফগানিস্তানের মেয়েদের স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন কর্মশালা করেছেন তিনি। সেটাও কোনও গোষ্ঠীর মাথাব্যথার কারণ হতে পারে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া পেজে খুনের হুমকিও পেয়েছিলেন তিনি। এই খুনের তদন্তের জন্য বিশেষ টিম তৈরি করা হয়েছে জানিয়েছে পুলিশ।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী