রাখাইনে পুলিশবাহী ট্রাকে আরাকান আর্মির হামলা, নিহত ২

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ১৪:৫৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৪:৫৬

মিয়ানমারের রাখাইনে পুলিশের একটি ট্রাকে হামলা চালিয়েছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার রাখাইনের বুথিডাউং শহরে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত মাইন বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালানো হয়। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এখবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরাবতী।

রাখাইনে পুলিশবাহী ট্রাকে আরাকান আর্মির হামলা, নিহত ২

ট্রাকটিতে পুলিশ বাহিনীর সদস্যরা ছিলেন এবং তারা বন্দিবাহী অপর একটি গাড়ি পাহারা দিয়ে মংডু থেকে বুথিডাউং ফিরছেন। পথে গাড়িটি হামলার শিকার হয়।

শুক্রবার তথ্য মন্ত্রণালয় জানায়, ট্রাকটিতে পুলিশের ১৪ জন সদস্য এবং আদালতে হাজিরা দিয়ে ফেরা ১০ আসামি ছিল। আরাকান আর্মি রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক ও হালকা অস্ত্র দিয়ে হামলা চালায়।

হামলায় পাঁচ পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছে। পরে আহতদের মধ্যে দুই পুলিশ সদস্য নিহত হয়। বাকিদের এখনও বুথিডাউং সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাখাইনের পুলিশ প্রধান কর্নেল কিউই লিন হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন তবে বিস্তারিত জানাতে পারেননি। ইরাবতীর পক্ষ থেকে বর্ডার গার্ড পুলিশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুইন্ট টয়ের মন্তব্য জানা সম্ভব হয়নি।

আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের