সমালোচনাকারীকেই ‘মাদকবিরোধী যুদ্ধে’র দায়িত্ব দিলেন দুয়ার্তে

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৯, ১৫:০০আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৫:০১

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে বহুল সমালোচিত মাদকবিরোধী যুদ্ধের দায়িত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট লেনি রব্রেডোকে। সাবেক মানবাধিকার আইনজীবী দুয়ার্তের এই অভিযানের কট্টর সমালোচক। তাকে এই দায়িত্ব দেওয়ার ফলে তার রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করছেন অনেকেই। তবে এই দায়িত্ব নিলে মাদকপাচারকারী সন্দেহে অনেক নির্দোষ মানুষের জীবন বাঁচাতে পারবেন বলে তিনি মনে করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

সমালোচনাকারীকেই ‘মাদকবিরোধী যুদ্ধে’র দায়িত্ব দিলেন দুয়ার্তে

২০১৬ সালের মাঝামাঝি দায়িত্ব নেওয়ার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুয়ার্তে। এই অভিযানে প্রায় সাড়ে ছয় হাজার ছোটখাটো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে হত্যা করা হয়েছে এবং আত্মসমর্পণ করেচে ১৩ লাখ। মানবাধিকার সংস্থাগুলোর মতে, নিহতের সংখ্যা আরও বেশি। পুলিশের বিরুদ্ধে নিরাপরাধ ও নিরস্ত্র মানুষকে হত্যার অভিযোগ উঠেছে।

মাদকবিরোধী অভিযান শুরুর পর দুয়ার্তে দুটি আন্তঃসংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য রব্রেডোকে একটি প্রস্তাব দেন। এই দুটি সংস্থার মধ্যে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। সরকারের মাদকবিরোধী অভিযান এই দুটি সংস্থা সমন্বিতভাবে পরিচালনা করছে।

রব্রেডো বলেন, অনেকেই আমাকে সতর্ক করে বলছেন এটি কপট প্রস্তাব। কারণ আমাকে অবমাননা ও লজ্জায় ফেলতে এটি ফাঁদ হতে পারে। বলা হচ্ছে, এই প্রস্তাব দিয়ে রাজনীতি করা হচ্ছে এবং সংস্থাগুলো আমার নির্দেশ মানবে না। আমি যাতে সফল না হই সেজন্য সম্ভাব্য সবকিছু করা হবে। তবে আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

এই রাজনীতিক আরও বলেন, যদি আমি কোনও একটি নির্দোষ জীবন বাঁচাতে পারি তাহলে আমার নীতি ও মন বলে সেই চেষ্টা করা উচিত।

রব্রেডোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুয়ার্তের যোগাযোগমন্ত্রী মার্টিন আনদানার। তিনি বলেন, আমরা আশা রাখি সবচেয়ে বড় সমালোচক শুধু পর্যবেক্ষক হিসেবে নয়, পরিবর্তনের জন্য সক্রিয় ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, ফিলিপাইনে প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট আলাদাভাবে নির্বাচিত হন। ৫৮ বছরের রব্রেডো দেশটির একজন সাবেক মানবাধিকার আইনজীবী ও রাজনীতিতে নবাগত।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি