হাসপাতালে হামলার ঘটনায় ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পুলিশ

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ০৯:০০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:২৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাতিজা হাসান নিয়াজিকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ। একটি হাসপাতালে সহিংসতায় তিন রোগীর মৃত্যুর ঘটনায় তাকে পুলিশ গ্রেফতার করতে চায়। এজন্য লাহোর পুলিশ তার বাস ভবনে অভিযান চালিয়েছে এবং তারা বলছে হয়ত আত্মগোপনে আছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

হাসপাতালে হামলার ঘটনায় ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পুলিশ

হাসান নিয়াজিসহ কয়েকশ আইনজীবী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বিরোধের জের ধরে পাঞ্জাবের একটি হাসপাতালে ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, কালো স্যুট ও টাই পরা আইনজীবীরা হাসপাতালের কর্মীদের মারধর ও ভাঙচুর করছেন। হাসান নিয়াজির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ইমরানের ভাতিজাকে সামনের সারিতে থেকে মরধর করতে দেখা গেছে। এছাড়া পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার সময়ও তিনি ছিলেন। ঘটনার পর আইনজীবী ও মানবাধিকার কর্মীদের আটক করে ঘটনাস্থল থেকে পাহারা দিয়ে সরিয়ে দেয় পুলিশ। কিন্তু ঘটনার প্রতিবেদনে হাসানের নাম না থাকায় শুরু হয় সমালোচনা।

তাকে আটকের পর কী ঘটেছে তা ব্যাখ্যা করেনি পুলিশ। তবে শহরটির পুলিশ প্রধানের এক মুখপাত্র বলেছেন, ভিডিও ফুটেজ দেখে হাসান নিয়াজিকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে।

টুইটারে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ইমরানের ভাতিজা।

তবে তার চাচা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবারের সহিংসতার ঘটনায় নিজের পরিবারের সংশ্লিষ্টতা নিয়ে কোন ক্ষোভ প্রকাশ করেননি। অথচ তিনি নিয়মিতই টুইট বার্তা প্রকাশ করে থাকেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম