রাখাইনের স্কুলে মর্টারের গোলার আঘাত, ২০ শিক্ষার্থী আহত

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৯

মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডাউং শহরের একটি স্কুলে মর্টারের আঘাতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে। এলাকাটিতে দেশটির সেনাবাহিনী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবারের এই মর্টার নিক্ষেপে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

রাখাইনের স্কুলে মর্টারের গোলার আঘাত, ২০ শিক্ষার্থী আহত

খামউয়ি গ্রামের এক শিক্ষক থার আয়ি মাউং ফোনে এএফপিকে বলেছেন, বৃহস্পতিবার সকালে মর্টারটি স্কুলে আঘাত হানে। এতে ২১ শিক্ষার্থী আহত হয়েছে।

তিনি আরও বলেন, এক মেয়ে গুরুতর আহত হয়েছে। বেশিরভাগই পায়ে ও হাতে আঘাত পেয়েছে।

ওই শিক্ষক আরও বলেছেন, আহত শিক্ষার্থীরা বৌদ্ধ জাতিগোষ্ঠী খামি সম্প্রদায়ের। গ্রাম থেকে প্রায় দুই মাইল ধরে সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। আমরা ভাবতাম যুদ্ধের গোলা আমাদের গ্রামে পৌঁছাবে না।

মংডু জেলার প্রধান সোয়ে অং স্কুলে মর্টারের গোলার আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি ১৯ জন শিক্ষার্থী আহত হওয়ার কথা বলেছেন।

মিয়ানমার সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র কর্নেল উইন জাও উ বলেছেন, সেনাদের ছোড়া মর্টার আঘাত করেছে এটি মনে করার কোনও কারণ নেই। তিনি দাবি করেন, অনেক সময় বিদ্রোহীরা সেনাদের অস্ত্র ও গোলা চুরি করে নিয়ে যায়।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম