পার্লামেন্ট ভেঙে দিলেন লঙ্কান প্রেসিডেন্ট, এপ্রিলে নির্বাচন

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২০, ১১:২৪আপডেট : ০৩ মার্চ ২০২০, ২৩:৩৭

শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গটাবায়া রাজাপাকসে। সোমবার এই সিদ্ধান্তের পাশাপাশি নির্ধারিত সময়ের ছয় মাস আগে এপ্রিলে নতুন সংসদীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পার্লামেন্ট ভেঙে দিলেন লঙ্কান প্রেসিডেন্ট, এপ্রিলে নির্বাচন

 খবরে বলা হয়েছে, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট এবং ২৫ এপ্রিল নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

দেশটির সংবিধান অনুসারে, পাঁচ বছর মেয়াদের মধ্যে সাড়ে ৪ বছর পর চাইলে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিতে পারেন।

২০১৯ সালের নভেম্বরে নির্বাচিত হয়েছিলেন রাজাপাকসে। কিন্তু তিনি অভিযোগ করে আসছিলেন মুক্তভাবে কাজ করতে পারছেন না তার ক্ষমতা খর্ব করার কারণে। এছাড়া পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে বিভিন্ন বাধার মুখোমুখিও তাকে হতে হয়েছে।

এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন পার্লামেন্টের অধিবেশন বসবে ১৪ মে।

সাবেক প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে তা পার্লামেন্ট ও স্বতন্ত্র কমিশনের কাছে ন্যস্ত করেন। সংবিধানের এই পরিবর্তনের ফলে রাজনৈতিক ক্ষমতার দুটি কেন্দ্র তৈরি হয়। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে পার্লামেন্ট ও সরকারের মন্ত্রীদের দায়িত্ব রয়েছে। রাজাপাকসের ভাই ও সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজপাকসে এখন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও সরকারের নেতৃত্বে রয়েছেন। সংবিধান পরিবর্তন করতে হলে রাজাপাকসের দুই-তৃতীয়াংশ পার্লামেন্ট সদস্যের সমর্থন প্রয়োজন।

সাবেক সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকাণ্ডে ব্যর্থতার সমালোচনা করে ক্ষমতায় আসেন রাজাপাকসে। বিশেষ করে দেশটির ২৬ বছরের গৃহযুদ্ধের অবসানের পর ইস্টার সানডেতে বোমা হামলায় আড়াই শতাধিক মানুষ নিহতের ঘটনায় সরকার সমালোচনার মুখে পড়ে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের