পাকিস্তানে নারী দিবসের মিছিলে পাথর ও জুতো নিক্ষেপ

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০২০, ২৩:২৯আপডেট : ০৮ মার্চ ২০২০, ২৩:৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আন্তর্জাতিক নারী দিবসের মিছিলে ইসলামপন্থীরা পাথর, জুতো ও লাঠি নিক্ষেপ করেছে। রবিবার এই মিছিলে যোগ দেন নারী ও পুরুষেরা। ‘অউরত মার্চ’ নামের এই মিছিলটি ছিল দেশটিতে আয়োজিত এমন মিছিলের মধ্যে বৃহত্তম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পাকিস্তানে নারী দিবসের মিছিলে পাথর ও জুতো নিক্ষেপ

উপ-পুলিশ কমিশনার হামজা শাফকাত বলেন, রেড মসজিদ ব্রিগেডসহ স্থানীয় বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর পুরুষ ও নারীরা নারী দিবসের মিছিলের স্থানের উল্টোদিকে পাল্টা মিছিল বের করে।

পুলিশ কর্মকর্তা মাজহার নিয়াজি জানান, কর্ডন ভেঙে মিছিলকারীদের ওপর হামলা চালাতে চাইলে তারা ইসলামপন্থীদের ঠেকিয়েছেন। হামলা করতে না পেরে তারা নারী দিবসের মিছিলকারীদের লক্ষ্য করে পাথর, ইট, লাঠি ও জুতো নিক্ষেপ করে। তবে কেউ আহত হয়নি।

নিয়াজি আরও জানান, নারীদের মিছিলে হামলা চালানোর চেষ্টা করে আইন ভঙ্গের জন্য ইসলামপন্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

নারী দিবসের কয়েকটি স্লোগান নিয়ে রক্ষণশীল ইসলামপন্থীরা গত দুই বছর ধরে সমালোচনা করে আসছে। এসব স্লোগানের মধ্যে রয়েছে, ‘আমার শরীর, আমার ইচ্ছে’, ‘আমার শরীর তোমার যুদ্ধক্ষেত্র নয়’, ‘মাসিক নিয়ে ঘৃণা বন্ধ করো’।

গত বছর নারী দিবসের মিছিল আয়োজনকারীরা জানিয়েছেন, তাদেরকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এবছরের মিছিলের আগেও পোস্টার ও ম্যুরাল ছিঁড়ে ফেলা হয়েছে। তবে পাকিস্তানের অপর শহরগুলোতে মিছিল কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের