দক্ষিণ কোরিয়ার কাছে বিরল ‘ক্ষমা’ চাইলেন কিম

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

উত্তর কোরীয় নেতা কিম জং-উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কাছে বিরল ক্ষমা চেয়েছেন। শুক্রবার সিউলের পক্ষ থেকে কিমের ক্ষমা চা্ওয়ার বিষয়টি জানানো হয়েছে। এই সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার একজন সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যার পর ক্ষমা চাইলেন কিম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার কাছে বিরল ‘ক্ষমা’ চাইলেন কিম

করোনা মহামারি ঠেকাতে উত্তর কোরিয়া সেনাদের সীমান্তে ‘গুলি করে হত্যার’ নির্দেশ দিয়েছে বলে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কমান্ডার জানিয়েছিলেন। ওই নির্দেশের ফলেই দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাকে গুলি করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়েছে,  কিম দক্ষিণ কোরীয় নেতা মুন জায়ে-ইনকে বলেছেন, এমন কিছু ঘটা উচিত হয়নি।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট মুনের কাছে পাঠানো এক চিঠিতে এই বিরল ক্ষমা চেয়েছেন কিম। চিঠিতে হতাশ মুনের জন্য কিম খুব দুঃখিত বলে উল্লেখ করেছেন।

দক্ষিণের দাবি,  ৪৭ বছর বয়সী ওই কর্মকর্তা উত্তর কোরিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাকে ভাসমান অবস্থায় খুঁজে পাওয়া যায় উত্তর কোরিয়ার জলসীমায়। সিউলের দাবি, ওই কর্মকর্তাকে গুলি করে হত্যার পর তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই কর্মকর্তা কী করে উত্তরের জলসীমায় পৌঁছেছিলেন সেই ব্যাখ্যা দেয়নি দক্ষিণের সেনাবাহিনী।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম