হুথিদের আদালতে সৌদি বাদশাহ, যুবরাজ ও ট্রাম্পের মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২০, ০৮:৪৬আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০৯:১৪

ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত একটি আদালত সৌদি আরবের বাদশাহ, যুবরাজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। আরব জোটের নেতৃত্বে দাহিয়ান শিক্ষার্থীদের বাসে বোমা হামলার ঘটনায় দশজনের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়। এতে ইয়েমেনের প্রেসিডেন্টের বিরুদ্ধেও একই রায় দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

হুথিদের আদালতে সৌদি বাদশাহ, যুবরাজ ও ট্রাম্পের মৃত্যুদণ্ড

ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রিত ইয়েমেন নিউজ এজেন্সি বুধবার জানায়, বিশেষায়িত অপরাধ আদালতে বিচারক রিয়াদ আল-রাজামির সভাপতিত্বে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। মাজ জেলার দাহিয়ানে শিক্ষার্থীবাহী একটি বাসে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার বিচারে এই অধিবেশন বসে।

হুথিদের বার্তা সংস্থা জানায়, বিচারে দশজনকে দোষী সাব্যস্থ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল-সৌদ, সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুলআজিজ আল-সৌদ, তুর্কি বিন বান্ডার বিন আব্দুলআজিজ আল-সৌদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জেমস নরমান ম্যাটিস, নর্টন সোয়ার্ৎজ, আব্দরাব্বুহ মনসুর হাদি, আলি মোহসেন সালেহ আল-আহমার, আহমেদ ওবেইদ বিন দাগর ও মোহাম্মদ আলি আহমেদ আল-মাকদাশি।

রায়ে বোমা হামলায় নিহতদের পরিবারকে ১০ বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি