বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত চীন: শি জিনপিং

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২০, ২৩:৫৫আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০২:২৯

বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুতির কথা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রবিবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকীতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিনিময় করা শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেছেন তিনি।

বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত চীন: শি জিনপিং

শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বাংলাদেশের সঙ্গে চীনের স্থিতিশীল ও দীর্ঘদিনের বন্ধুত্বের প্রশংসা করেছেন। চীনা প্রেসিডেন্ট জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়ন কৌশলের অংশীদার হতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।

চীনা প্রেসিডেন্ট আরও বলেছেন, বিআরআই’র ফ্রেমওয়ার্কের আওতায় সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ-চীন সম্পর্ক ও সহযোগিতামূলক অংশীদারিত্ব নতুন পর্যায়ে নিয়ে যেতে চান।

২৬০০ কোটি ডলার চীনা বিনিয়োগ ও ৩৮০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিতে চীনের বিশাল অবকাঠামো প্রকল্পের অন্যতম বৃহৎ গ্রহীতায় পরিণত হয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশি ৯৭ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা দিচ্ছে চীন।

বিআরআই ফ্রেমওয়ার্কের আওতায় চীন রেল, সমুদ্র ও সড়ক পথে এশিয়া থেকে ইউরোপ ও আফ্রিকাজুড়ে প্রাচীন বাণিজ্য পথ সিল্করুট পুনরায় চালু করতে চায়। এই উদ্যোগটি আগে ওয়ান বেল্ট ওয়ান রোড বলে পরিচিত ছিল। চীন ও ভারতের মধ্যে বিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এই উদ্যোগ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে এই করিডোরের একটি অংশ রয়েছে। যা ভারতের আপত্তির কারণ।

রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো বার্তায় শি জিনপিং করোনাভাইরাস মোকাবিলায় একসঙ্গে কাজ করার কথাও উল্লেখ করেছেন।

এর আগে চীন বাংলাদেশ একটি মেডিক্যাল টিম পাঠিয়েছে নিজেদের করোনা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় করতে। চীনের উদ্ভাবিত সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালও বাংলাদেশে হতে পারে।  সূত্র: এনডিটিভি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ