তুরস্কে আমিরাতি গুপ্তচর গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০২০, ২১:২১আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২৩:৫৫

তুরস্কের গোয়েন্দা সংস্থা সংযুক্ত আরব আমিরাতের হয়ে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে এক ফিলিস্তিনি ব্যক্তিকে গ্রেফতার করেছেন। সিনিয়র এক তুর্কি গোয়েন্দা কর্মকর্তা পরিচয় গোপন রেখে শুক্রবার এই তথ্য জানিয়েছেন। সন্দেহভাজন গুপ্তচর তুরস্কে বসবাস করে আসছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

তুরস্কে আমিরাতি গুপ্তচর গ্রেফতার

তুর্কি গোয়েন্দা কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ব্যক্তি গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন। আমিরাতি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ হিসেবে বেশ কিছু নথিও পাওয়া গেছে।

বেসরকারি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম আহমেদ আল-আসতাল। গাজার এই বাসিন্দা পেশায় সাংবাদিক। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির হয়ে ইস্তানবুলে কাজে যোগ দেওয়ার আগে আমিরাতে ছিলেন আল-আসতাল।

ওই সূত্র আরও জানায়, সাবেক ফাতাহ সদস্য মোহাম্মদ দাহলানের সঙ্গে আল-আসতালের যোগাযোগ রয়েছে।

গত বছর দাহলানকে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে তুরস্ক। গুলেন আন্দোলন ও ২০১৬ সালের ক্যু চেষ্টায় তার ভূমিকার জন্য সন্ত্রাসীদের তালিকায় তাকে রাখা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম