ট্রাম্পের পরাজয়ে উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০২০, ১৭:৩৮আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২২:১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় ইসরায়েলের দখলদারিত্বে থাকা ফিলিস্তিনিদের জন্য স্বস্তি। রবিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিশেষ দূত নাবিল শাথ এই মন্তব্য করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ট্রাম্পের পরাজয়ে উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা

নাবিল শাথ বলেছেন, ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে খারাপ ছিল ট্রাম্প প্রশাসন। তিনি বলেন, আমাদের জন্য এটি ট্রাম্পের কাছ থেকে মুক্ত হওয়া। যদিও ফিলিস্তিনিদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি ও অবস্থানের খুব একটা পরিবর্তন আমরা প্রত্যাশা করছি না।

পিএলও’র নির্বাহী কমিটির সিনিয়র সদস্য হানান আশরাভি যুক্তরাষ্ট্রের নীতিতে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ-এর মহাসচিব মুস্তফা বারগৌতি মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আধুনিক ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। তার কথায়, ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতিকে বিধ্বস্ত করেছেন। তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি ছিল ফিলিস্তিনিদের জন্য তার সবচেয়ে বাজে উদ্যোগ।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অংশ মুজাহিদিন মুভমেন্ট বলেছে, ট্রাম্প ফিলিস্তিনি ও নিজের দেশের মানুষের সঙ্গে যে প্রতারণা করেছেন, এর ফলেই পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম