সৌদি উপকূলে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ২০:২০আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২০:২৭

ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের সৌদি উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার শুকাইক উপকূলে মাল্টার পতাকাবাহী ও গ্রিস পরিচালিত এমটি আগ্রারিতে এই বিস্ফোরণ হয়। এক বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের বরাতে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সৌদি উপকূলে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

এমটি আগ্রারির অপারেটরের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকারটি অজ্ঞাতদের দ্বারা হামলার শিকার হয়েছে। বিস্ফোরণে ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিশ্চিত হওয়া গেছে ক্রুরা নিরাপদ আছে এবং কেউ আহত হয়নি।

কোম্পানিটি আরও জানিয়েছে, ট্যাংকারটি উপকূলে ভাসছিল এবং তাতে অনেক সৌদি কর্মকর্তা অবস্থান নিয়েছেন।

তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পক্ষ থেকে বিস্ফোরণের কথা স্বীকার করা হয়নি।

সোমবার জেদ্দাহতে সৌদি আরবের একটি তেলের স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার পর এই বিস্ফোরণ ঘটলো। ২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম