২৪ ঘণ্টার মধ্যে উপসাগরীয় সংকটের সমাধান সম্ভব: সৌদি আরব

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ১৬:৫৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৮:০৪

কাতার ও উপসাগরীয় দেশগুলোর মধ্যকার বিরোধ ২৪ ঘণ্টার মধ্যে অবসান হতে পারে। মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ বিন ইয়াহিয়া আল-মুয়াল্লিমি একথা বলেছেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে উপসাগরীয় সংকটের সমাধান সম্ভব: সৌদি আরব

রাশিয়া টুডে (আরটি)-কে আল-মুয়াল্লিমি বলেন, কাতার যদি তাদের আগের অবস্থান থেকে সরে আসে, সন্ত্রাসবাদকে সহযোগিতা বন্ধ করে, চরমপন্থী সংবাদমাধ্যমকে অনুদান থামায় এবং অপর আরব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করে, তাহলে কাতার ও উপসাগরীয় দেশের সম্পর্ক কয়েক ঘণ্টার মধ্যেই ভালো অবস্থানে যেতে পারে।

২০১৭ সালের জুন মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে এই পদক্ষেপ নেয় দেশগুলো। তবে কাতার বরাবর এ অভিযোগ অস্বীকার করে আসছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের